গণধর্ষণের ঘটনায় কেন এগোয়নি তদন্ত? তদন্তের দেরিতে পুলিশের ওপর বিক্ষোভ জনগণের

গণধষণের অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি! মহিলা থানার ASI কে এমন অভিযোগেই ক্লোজ করা হল। কেষ্টপুর জোড়া খুনের মামলায় তদন্তের দেরিতে রাজ্য পুলিশকে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মধ্যে আবার উত্তর ২৪ পরগনার বারাসতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল। পুলিশ সুপারকে অভিযোগ করার পরেই অভিযুক্ত সাতজনকেই গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে , আগস্টের ২৬ তারিখে বারাসত মহিলা থানায় একটি অভিযোগ দায়ে করা হয়। মোট সাতজনের বিরুদ্ধে এই অভিযোগটি করা হয়েছিল। অভিযোগ করার দু সপ্তাহ কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।নির্যাতিতার দাবি, পুলিশ কোনও তদন্তই করেনি এতদিন ধরে। এরপর পুলিশ সুপারকে অভিযোগ করলে তৎপর হয় পুলিশ।
অভিযুক্তদের গ্রেফতার করার পর পুলিশ জানায় , ঘটনাটি ঘটেছে বারাসত স্টেশন চত্বর এলাকায়। জানা যায় , নির্যাতিতা মহিলাটি একটি নাচ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সেই গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত সেই যুবক। এদিন ওই যুবক মহিলাটিকে তার বাড়িতে নিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে দর্শন করার চেষ্টা করে। সেই অভিযোগে অভিযুক্তকে আজ শুক্রবার বারাসত আদালতে তোলা হয়েছে।