‘চোর ধরো, জেলে ভরো’ এই স্লোগান নিয়ে আজ কলকাতার পথে বামেরা

আজ শুক্রবার CPM -এর পক্ষ থেকে ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে পথে মিছিল নিয়ে পথে নামেন। পুলিশের অনুমতি ছাড়াও এদিন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র থেকে মহম্মদ সেলিম-সহ তাবড় বাম নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে
বিক্ষোভে নামেন বামেরা। লেকটাউন ফুটব্রিজ থেকে দক্ষিণ দমদমের চারটি এরিয়া থেকে CPM -এর আধিকারিকরা মিছিল শুরু করে।

এদিন বামেরা নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচার কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া TMC নেতাদের তদন্ত দ্রুত করার দাবিতে পথে নামেন তারা। তাছাড়াও বিভিন্ন দুর্নীতি যারা এখনও অধরা তাদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তারা।তাই গ্রেফতার হওয়া TMC নেতাদের দ্রুত তদন্ত , বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে । এদিন মিছিলে ছাত্র-যুব সংগঠন, সিপিএম ও বামফ্রন্টের একাধিক সংগঠন অংশ নেয়।

এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, “কজন জেলে যাবে কজন বাইরে থাকবে বলতে পারছি না। আগে জানতাম শিক্ষামন্ত্রীর এমন অধঃপতন হয়েছে। কিন্তু কালিঘাট বাদ দিয়ে হবে না। এখানে ধরা পড়লে বিজেপিতে চলে যাচ্ছে। আবার আসছে।” তিনি বলেন, “আমাদের দাবি, লুঠের টাকা উদ্ধার করতে হবে। লড়াইটা লড়তে হবে। বিজেপিকে বিচ্ছিন্ন করব। আর এখানে তো পার্থক্য করা যায় না। তৃণমূলে সবাই চোর নয়। নেতারা চোর। সাধারণ যারা তাদের বলবেন না তাঁরাই একদিন সঙ্গে থাকবে।”