‘সত্যের জয় হল’, ভোট পরবর্তী হিংসা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন অনুব্রত

 

আরো কিছুটা আত্মবিশ্বাস বাড়ল বীরভূমের কেষ্টর। ২০১০ সালের মঙ্গলকোটের অশান্তি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন অনুব্রত মন্ডল। এদিন আদালত থেকে বেরিয়ে জানালেন, “সত্যের জয় হল৷” জেলে কেউ সারাজীবন থাকে না , জাল থেকে ছাড়া পাওয়ার পরেই আগের মেজাজে দেখা গেল কেষ্টকে। আজ শুক্রবার মামলা শুনানি চলাকালীন বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন অনুব্রত। তারই কথা সঠিক হল আজ। বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে কলকাতার নিয়ে আনা হয় অনুব্রত মণ্ডলকে । শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ আদালতেই হয় শুনানি৷

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে”। সমাবেশ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন দলনেত্রী৷ তিনি বলেন, “বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হোন৷ আমার মনের জোর অনেক বেশি৷ কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷”

দলনেত্রীর এই বার্তায় অত্যন্ত খুশি ছিলেন অনুব্রত। আজ তাই আসানসোল কলকাতা আদালত থেকে বেরোনোর পর তাকে অনেকটাই খুশি লাগছিল।