সুখবর! ভোটের আগেই নির্বাচন কমিশনের বড় ঘোষণা, ভাতা বাড়তে চলেছে যাদের?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার ভোটের কাজে যুক্ত সকলের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

ভোটকর্মীদের ভাতা বৃদ্ধি
নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, ভোটের কাজে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে:

প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার: দৈনিক ভাতা ৩৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা।

পোলিং অফিসার: দৈনিক ভাতা ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা।

কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: দৈনিক ভাতা ২৫০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা।

চতুর্থ শ্রেণির কর্মচারী: দৈনিক ভাতা ২০০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা।

এছাড়া, কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কর্মীদের সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে। ভিডিও সার্ভেলেন্স বা মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্তরা সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন। ভোটকর্মীদের খাবারের খরচ বাবদও ভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য নতুন ভাতা
ভোটের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধি পেয়েছে:

কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট: ১৫ দিনের কাজের জন্য ২৫০০ টাকা থেকে বেড়ে ৪০০০ টাকা। ১৫ দিনের বেশি কাজ করলে প্রতি সপ্তাহে ২০০০ টাকা অতিরিক্ত ভাতা।

ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর: ১৫ দিনের মধ্যে কাজ শেষ করলে ৩০০০ টাকা। এর বেশি হলে প্রতি সপ্তাহে ১৫০০ টাকা অতিরিক্ত ভাতা।

কনস্টেবল ও হেড কনস্টেবল: ১৫ দিনের মধ্যে কাজ করলে ২৫০০ টাকা। এর বেশি হলে প্রতি সপ্তাহে ১২৫০ টাকা অতিরিক্ত ভাতা।

সেক্টর অফিসার ও সেক্টর পুলিশ অফিসারদের জন্য এককালীন ১০ হাজার টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা নির্বাচনী কাজে যুক্ত থাকলে তাঁদের এক মাসের বেসিক বেতন ভাতা হিসেবে দেওয়া হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ভোটকর্মী এবং প্রশাসনিক মহলে স্বস্তি ফিরেছে।