বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর, ‘বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্কের ঝড়
August 5, 2025

বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পাওয়ার আগেই নতুন করে বিতর্কের মুখে পড়লেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার বিরুদ্ধে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এফআইআরগুলি খারিজ করার জন্য। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “কেউ আমাকে চুপ করাতে পারবে না।”