ছাড় পেল না ৫৭-এর প্রৌঢ়াও…! মাঠের ধারে টেনে নিয়ে গিয়ে যা করল যুবক? অসুস্থ বৃদ্ধা

বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় ৫৭ বছর বয়সী এক প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই প্রৌঢ়াকে প্রথমে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট দুপুরে ওই প্রৌঢ়া গ্রাম সংলগ্ন একটি মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেই সময় স্থানীয় ২৪ বছর বয়সী সুজিত বাউরি ওরফে সানি নামের এক যুবক তাঁকে মাঠের এক ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনার পর প্রৌঢ়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রৌঢ়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়। এরপর গতকাল সন্ধ্যায় প্রৌঢ়ার পরিবারের পক্ষ থেকে সুজিত বাউরির বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত যুবককে তার গ্রাম থেকেই গ্রেফতার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময় সে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।