প্রকৃতির মাঝে শিক্ষার প্রসার! নতুন দিগন্ত ‘গাছ লাইব্রেরি’, কোথায় আছে জানেন?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে শিক্ষাদানের ভাবনা এবার এক নতুন রূপ পেল বীরভূমের সাঁইথিয়ায়। বোলপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত অভেনানন্দ মহাবিদ্যালয় একটি অনন্য উদ্যোগ নিয়েছে, যা শিক্ষক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার যুগে ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলতে এই কলেজ তৈরি করেছে এক অভিনব ‘গাছ লাইব্রেরি।
প্রায় ৬০ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলা এই মহাবিদ্যালয়ের মাঠে এখন একটি ভিন্ন চিত্র দেখা যায়। এখানে শিক্ষার্থীরা গাছের নিচে বসে আড্ডা দেওয়ার পাশাপাশি হাতের কাছেই বইপত্র পড়ার সুযোগ পাচ্ছে। কলেজের মাঠে কয়েকটি গাছের মধ্যে বিশেষভাবে বক্স তৈরি করে সেখানে সারি সারি বিভিন্ন ধরনের বই সাজিয়ে রাখা হয়েছে।
এই লাইব্রেরিটি একেবারেই খোলামেলা। এখানে কোনো তালা দেওয়া নেই, তাই যে কেউ যেকোনো সময় এসে পছন্দের বই বের করে পড়তে পারেন। শুধু ছাত্রছাত্রীই নয়, অনেক অভিভাবকও এখন গল্প করার ফাঁকে মোবাইলে রিলস না দেখে এই বইগুলোর পাতায় চোখ বোলাচ্ছেন। কলেজের এই উদ্যোগটি সমাজের সব স্তরের মানুষের কাছেই প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, যেখানে সোশ্যাল মিডিয়া মানুষের মনোযোগ কেড়ে নিচ্ছে, সেখানে এমন একটি উদ্যোগ সত্যিই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
এই ‘গাছ লাইব্রেরি’ ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে সাহায্য করবে এবং তাদের মধ্যে পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অনেকে। শিক্ষা হবে আনন্দময় এবং শিশুর মনন ও অনুভূতির বিকাশের সহায়ক—রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাবনাকেই যেন নতুনভাবে তুলে ধরল সাঁইথিয়ার অভেনানন্দ মহাবিদ্যাল