‘‘সংশোধনাগারে বসেই পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের ব্লু প্রিন্ট তৈরি করছেন অনুব্রত…’’, বিস্ফোরক দাবি বিরুধী দলনেতা

কয়েকদিন পর পর নিজের পুরোনো দল তৃণমূল কংগ্রেসের ওপর বোমা ফাটাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন যে , TMC র পক্ষ থেকে জেলে থাকা অনুব্রতকে ফোন দেওয়া হয়েছে। যার সাহায্য সুব্রত বক্সি-সহ অন্যান্য রাজ্য তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বীরভূমের কয়েকজন বিধায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অনুব্রত ।
পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে বেআইনিভাবে আসানসোল সংশোধনাগারে বসে সন্ত্রাসের কার্যপ্রণালী তৈরি করছেন অনুব্রত। এই বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু বললেন , ‘‘আসানসোল জেল থেকে অবিলম্বে অনুব্রত মামলা অন্যত্র স্থানান্তরিত করা হোক। কারণ আসানসোল সংশোধনাগারে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে। তাঁকে আর পাঁচজন কয়েদি হিসেবে নয়, রাজার হালে রাখা হয়েছে বীরভূমের ছোট মুখ্যমন্ত্রীকে।’’
তৃণমূলের একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগের বোমা ফাটাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।অভিযোগের তালিকায় জুড়ে গেল জেলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ। যেদিন বিধাননগর আদালতে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল সেদিনই মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলে তাঁর কাছে মোবাইল ফোন পৌঁছে দেওয়া হয়েছে