পুজোর পরেই শুরু হয়ে যাবে ভোটার কার্ড সংশোধনের কাজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ধীরে ধীরে পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে। তার ফলে মেগা সমাবেশের আয়োজন তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সব স্তরের কর্মীদের নিয়ে সমাবেশে বসেন মুখ্যমন্ত্রী। এদিনের সমাবেশে তৃনমুলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ,দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তিতার পরে সাধারণ মানুষের ভোটার কার্ড সমস্যার সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন , পুজো শেষ হতেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত রকমের সমাধানের কাজ শুরু হয়ে যাবে। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই ভোটার কার্ডের যাবতীয় সমস্যা সমাধান করা হবে। তিনি বলেন, ‘পুজোর পরেই ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে।’
এই সমাবেশে মুখ্যমন্ত্রী জানান , ‘১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ হবে। এই ভোটার কার্ডেই পঞ্চায়েত নির্বাচন হবে। বিধানসভা, সাংসদ, কাউন্সিলর নির্বাচন হবে। সুতরাং, কারেকশন, অ্যাডিশন, ডিলিশন, নতুন নাম সংযোজন সব হবে। ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড হবে। এ বছরে ১৭ বছর উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে।’