যে হিট ছবিগুলো হাতছাড়া করেছিলেন কিয়ারা আদভানি

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কিয়ারা আডবানি। যদিও ইন্ডাস্ট্রিতে শুরুর দিনগুলো অভিনেত্রীর কাছে মোটেই সহজ ছিল না। বর্তমানে একাধিক প্রোজেক্ট রয়েছে তার হাতে।

শিগগিরই সিনেমা হলে আসছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’। ‘কবীর সিং’-এ অভিনয় করার পর থেকে অভিনেত্রীর ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে। নিজের ক্যারিয়ারে বেশ কিছু বড় ছবি হাতছাড়া হয়েছিল অভিনেত্রীর। সে নিয়ে আফসোসও রয়েছে তার। ‘হাউসফুল ৪’ থেকে ‘সিম্বা’ পর্যন্ত একাধিক ছবির অফার ফিরিয়েছিলেন কিয়ারা-

হাউসফুল ৪: অক্ষয় কুমারের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর চতুর্থ পার্টের জন্য নির্মাতারা কিয়ারার সঙ্গে যোগাযোগ করেছিলেন। অভিনেত্রী নিজেও এই ছবি করতে আগ্রহী ছিলেন। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে ছবি হাতছাড়া করতে বাধ্য হন নায়িকা।

অপূর্বা: কবির সিংয়ের মতো একটি হিট ছবির পরে নির্মাতারা কিয়ারাকে তাদের নতুন প্রোজেক্টে নিতে চেয়েছিলেন। এটি একটি নারীকেন্দ্রিক ছবি ছিল। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে এই ছবিও হাতছাড়া করেন কিয়ারা।

সিম্বা: পরিচালক রোহিত শেঠি প্রথম থেকেই কিয়ারা আডবানিকে ‘সিম্বা’তে নিতে চেয়েছিলেন। এমনকি কিয়ারার ব্যস্ত শিডিউল শেষের অপেক্ষায়ও ছিলেন। কিন্তু আচমকাই সেখানে আসেন সারা আলি খান। কারণ, রোহিতের অফিসে একদিন দেখা করতে গিয়েছিলেন সাইফ-কন্যা। কাজের জন্য রোহিতের সামনে হাতজোড় করেন তিনি। এর পরই সারার একাগ্রতা দেখে ‘না’ বলতে পারেননি রোহিত।

স্টুডেন্টস অব দ্য ইয়ার: ধর্ম প্রোডাকশনের এই বিগ বাজেটের সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন কিয়ারা। তার পরও কাজ হয়নি। আসলে নির্মাতারা ততক্ষণে এই ছবিতে আলিয়া ভাটকে নেবেন বলে ঠিক করে নিয়েছিলেন। সেই সময় আলিয়া ভাটকে লঞ্চ করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন করণ জোহর।

ঘানি: কিয়ারা শুধু বলিউড নয়, সাউথ ইন্ডাস্ট্রিতেও অনেক বড় ছবির অফার পেয়েছেন। এর মধ্যে একটি হল অভিনেতা বরুণ তেজার ‘ঘানি’। আপাতত নিজের বলিউড ক্যারিয়ারে ফোকাস করতে চান অভিনেত্রী। এই কারণে তিনি নিজেই এই ছবিটি করতে অস্বীকার করেছিলেন।

ফাইটার: বিজয় দেবেরকোন্ডার এই বিগ বাজেটের ছবিতে কাজ করা কিয়ারা আডবানির জন্য স্বপ্নের মতো ছিল। এই ছবির অফার পেয়ে তিনি নির্মাতাদের কাছে কয়েকদিন সময় চেয়েছিলেন। এরমধ্যে অভিনেত্রী বাকি অন্য শুটিংয়ের কাজ শেষ করতে চেয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর নির্মাতারা অনন্যা পাণ্ডেকে কাস্ট করেছেন ছবিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *