গরু পাচারকাণ্ডে অনুব্রতর পর এবার গ্রেফতার হলেন জেনারুল শেখ

গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলের পর এবার গ্রেফতার হন এনামূল ঘনিষ্ঠ জেনারুল শেখ।আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকা থেকে CID তাকে গ্রেফতার করে। এদিন তদন্তের স্বার্থে জরুর গ্রাম পঞ্চায়েতে হানা দেয় CID। ট্রেড লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন তথ্য খতিয়ে দেখার পর গরুর খোয়াড়ের জন্য যে সকল লাইসেন্স দেওয়া হয়েছিল তার নথিও খতিয়ে দেখেন তারা ।

প্রধানের প্রতিনিধি এই বিষয়েবলেন, ‘সিআডি এর আগেও এসেছিল। আজও এসেছে। বিভিন্ন বিষয়ে তাঁরা তদারকি করছে। কী কী ট্রেড লাইসেন্স পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।’

আপাতত CID র তরফ থেকে জেনারুলের ১৪ দিনের হেফাজত এর আবেদন জানানো হয়েছে আদালতের কাছে।
তবে বিচারক ১২ দিনের হেফাজত মঞ্জুর করেন। CID সূত্রে খবর, ধৃত জেনারুল শেখের বিহার ও ঝাড়খণ্ড একাধিক সম্পত্তি রয়েছে। এদিন CID র গোয়েন্দারা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে জেনারুলকে গ্রেফতার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *