শিঙাড়ার সঙ্গে চামচ নেই! মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ

মধ্যপ্রদেশে জন সাধারণের সমস্যা সমাধারের জন্য একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। সাধারণত জটিল বিষয়ে বা কোনো এমার্জেন্সি থাকলেও এই নম্বরে ফোন করা হয়। কোনো সমস্যার স্থায়ী সমাধান না হওয়া বা স্থানীয় প্রশাসন কোনো সমস্যার করতে দেরি করলে বা উদ্যোগী না হলে এই হেল্পলাইন নম্বরের ওপে ভরসা করে রাজ্যবাসী।সপ্তাহখানিক আগে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যে ফোন গিয়েছে তাতে অফিসারদের চমকে দিয়েছে।
একব্যক্তি ওই হেল্পলাইন নম্বরে ফোন করে সরাসরি এক দোকানদারের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন। মধ্য প্রদেশের ছত্তারপুর বাস স্ট্যান্ডের পাশে ভাজাভুজির দোকান রয়েছে ওই দোকানদারের। অভিযোগ , সিঙ্গারা কিনে খাওয়ার সময় দোকানদারের কাজ থেকে চামচ চাইলে দোকানদার চামচ না দেওয়ায় ফোন করেছেন ওই ব্যক্তি।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে শিঙাড়া নিয়ে অভিযোগ করা বেক্তির নাম বনস বাহাদুর।হেল্পলাইন নম্বরে ফোন করে তিনি বলেছেন,“ছত্তারপুর বাসস্ট্যান্ডে একটি শিঙাড়ার দোকান রয়েছে। ওই দোকানের নাম রাকেশ সামোসা। যাঁরা এখান থেকে শিঙাড়া প্যাকেটে করে নিয়ে যান, তাঁদের কোনও চামচ বা বাটি দেওয়া হয় না। তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করন।”