মলয় ঘটকের তিনটি স্মার্ট ফোন এখন CBI এর হাতে , কিন্তু রেখে গেলেন সিম কার্ড

বুধবার সকাল থেকে CBI এর সাতটি দল আইন মন্ত্রী মলয় ঘটকের চারটি বাড়ি ও সরকারি কোয়াটারে তল্লাশি চালায়। মলয় ঘটকের আসানসোলের বাড়ি থেকে অনেক কাগজপত্র পেয়েছে CBI। কাগজপত্রের সাথে আইন মন্ত্রীর ৩টি স্মার্ট ফোন নিয়ে গিয়েছেন CBI এর আধিকারিকরা। তবে ফোন তিনটির সিম কার্ড খুলে রেখে গিয়েছেন তারা।
তল্লাশির পর CBI এর আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর , সাংবাদিকের মুখোমুখি হন মলয়বাবু। তিনি জানিয়েছেন ,তার তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে CBI। তার সাথে অনেক নথিপত্র ,ব্যাঙ্ক এবং আয়কর রিপোর্টের অনেক কাজকপত্র বাজেয়াবত করেছে CBI।
আশ্চর্যের বিষয় হল , মোবাইল ফোন তিনটি নিয়ে গেলেও নিয়ে যায়নি মোবাইলের সিম কার্ডগুলি। সেই গুলি খুলে
রেখে গিয়েছে। সিমের ব্যাপারে CBI আধিকারিকরা জানিয়েছেন ,কল রেকর্ড বের করতে বা ওই
ডিভাইস-এর সাথে কাদের সাথে যোগাযোগ রাখা হয়েছে সেই সব তথ্য সিম ছাড়াই বের করা যাবে তাই সিমের প্রয়োজন নেই।