বুথ লেভেল অফিসারদের জন্য সুখবর! ভাতা বাড়ালো নির্বাচন কমিশন, বিশেষ কাজের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা

রাজ্যের বুথ লেভেল অফিসার (BLO) এবং সুপারভাইজারদের জন্য সুখবর নিয়ে এলো জাতীয় নির্বাচন কমিশন। স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা কমিশন নির্দেশিত যেকোনো বিশেষ কর্মসূচি (special drive) সফলভাবে সম্পন্ন করার জন্য বুথ লেভেল অফিসাররা অতিরিক্ত ২,০০০ টাকা বিশেষ ভাতা হিসেবে পাবেন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন।

ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি, সুপরাভাইজারদেরও অতিরিক্ত সুবিধা
জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী, বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা একলাফে প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে বুথ লেভেল অফিসাররা বছরে ১২,০০০ টাকা বার্ষিক ভাতা হিসেবে পাবেন।

এছাড়াও, যে সমস্ত বুথ লেভেল অফিসার সুপারভাইজার হিসেবে কাজ করবেন, তাঁদের বার্ষিক ভাতা আরও বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়েছে। এই পদক্ষেপ বুথ স্তরের কর্মীদের কাজে উৎসাহ জোগাবে এবং ভোটার তালিকা সংশোধনসহ অন্যান্য নির্বাচনী কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের লক্ষ্য ও প্রভাব
নির্বাচন কমিশনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, ভোটার তালিকা নির্ভুল করা এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুচারু ও শক্তিশালী করা। বুথ লেভেল অফিসাররা তৃণমূল স্তরে নির্বাচনের মেরুদণ্ড হিসেবে কাজ করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ, ভুল সংশোধন এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজ তারা সম্পন্ন করেন। তাদের আর্থিক সুবিধা বৃদ্ধির ফলে কাজের প্রতি তাদের দায়বদ্ধতা ও দক্ষতা আরও বাড়বে বলে আশা করা যায়।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এই চিঠির ফলে রাজ্যের সমস্ত বুথ লেভেল অফিসারদের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া বইছে। এটি কেবল তাদের আর্থিক সুরাহাই নয়, বরং তাদের কাজের স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে। আগামীতে এই বর্ধিত ভাতার কী প্রভাব পড়ে নির্বাচনী কাজে, সেটাই এখন দেখার বিষয়।