সঞ্জয় দত্তের সঙ্গে প্রথম অনস্ক্রিন চুমু খেতে গিয়ে অস্বস্তিতে বিদ্যা! কি হয়েছিল? জানলে অবাক হবেন

বলিউডের তারকারা প্রায়শই সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের পেছনের বিভিন্ন গল্প ভাগ করে নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিদ্যা বালন তাঁর প্রথম অনস্ক্রিন চুমু এবং একটি অপ্রীতিকর অভিজ্ঞতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। বিদ্যা জানান, তাঁর প্রথম অনস্ক্রিন চুমু ছিল অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে। আর এই দৃশ্যটি যাতে কোনো অস্বস্তি ছাড়াই সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য সঞ্জয় দত্ত তাঁকে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করেছিলেন।
দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালন একটি অপ্রীতিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, একবার এক অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় তিনি রীতিমতো রসুনের গন্ধে জেরবার হয়ে পড়েছিলেন। সেই অভিনেতা ব্রেকের সময় চাইনিজ খাবার খেয়েছিলেন এবং দাঁত ব্রাশ না করেই সরাসরি শুটিং ফ্লোরে চলে এসেছিলেন। বিদ্যা বালন বলেন যে, চুমু খাওয়ার সময় তিনি রসুন এবং সয়া সসের গন্ধ পাচ্ছিলেন।
সেই সময় বিদ্যা মনে মনে ভাবছিলেন, “এর কি কোনো গার্লফ্রেন্ড নেই?” অভিনেত্রী আরও জানান যে, সেই মুহূর্তে তিনি ওই সহ-অভিনেতাকে কোনো মিন্ট বা মুখশুদ্ধি অফার করেননি, কারণ তিনি তখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন এবং ভয় পেয়েছিলেন।
এই সাক্ষাৎকারে বিদ্যা বালন তাঁর প্রথম অনস্ক্রিন চুমুর অভিজ্ঞতাও জানান। তিনি বলেন, সঞ্জয় দত্তের সঙ্গে প্রথম চুমুর দৃশ্যের শুটিংয়ের আগে তিনি বেশ নার্ভাস ছিলেন। কিন্তু সঞ্জয় দত্ত তাঁকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য অনেক চেষ্টা করেন। শটের আগে ভোরবেলা তিনি বিদ্যার সঙ্গে দেখা করে জানান যে তিনি নিজেও খুব নার্ভাস এবং দৃশ্যটি কীভাবে করা উচিত সে বিষয়ে পরামর্শ চান। বিদ্যা আরও বলেন, ওই চুমুর দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর সঞ্জয় দত্ত তাঁর কাছে এসে বলেন যে দৃশ্যটি খুব ভালো হয়েছে, এরপর তিনি বিদ্যার কপালে চুমু খেয়ে সেখান থেকে চলে যান। সঞ্জয় দত্তের এই আচরণ বিদ্যাকে অনেক স্বস্তি দিয়েছিল।