ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য বিভিন্ন যত ঘটনা (৮ সেপ্টেম্বর)

মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।।।।
একদিন ২৪ ঘন্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড,
সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।
চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??
.
#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️
? ১৩৮০ – কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।
? ১৪৪৯ – ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।
? ১৫০৪ – মিকেলাঞ্জেলার ডেভিড চিত্রকর্মটি ফ্লোরেন্সে উন্মোচিত করা হয়।
? ১৫১৪ – ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
? ১৫৮৮ – ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন জন্মগ্রহন করেন।
? ১৭৬৩ – ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসী দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং বৃটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়।
? ১৮৩১ – চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
? ১৮৮৬ – দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
? ১৮৩১ – চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
? ১৮৮৬ – দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
? ১৯০৩ – বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।
? ১৯০৭ – সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুয়োমিনটাং গঠন করেন।
? ১৯৪১ – জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।
? ১৯৪৩ – মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
? ১৯৫১ – সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
? ১৯৫২ – জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
? ১৯৫৪ – ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়।
? ১৯৬১ – সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান।
? ১৯৬২ – চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
? ১৯৬৬ – জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
? ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
? ১৯৮১ – যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
? ১৯৯৩ – চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বসয়ী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।
? ২০০১ – সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।
.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️
? ১৫৮৮ – জন্মগ্রহণ করেছিলেন মারাঁ মের্সেন, তিনি ছিলেন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
? ১৭৬৭ – জন্মগ্রহণ করেছিলেন আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, তিনি ছিলেন জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
? ১৮৩০ – জন্মগ্রহণ করেছিলেন ফ্রেদেরিক মিস্ত্রাল, তিনি ছিলেন নোবেলজয়ী (১৯০৪) ফরাসি কবি।
? ১৮৯২ – জন্মগ্রহণ করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
? ১৯০৩ – জন্মগ্রহণ করেছিলেন অমলেন্দু দাশগুপ্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।
? ১৯১২ – জন্মগ্রহণ করেছিলেন কমরুদ্দীন আহমদ, তিনি ছিলেন লেখক ও রাজনীতিক।
? ১৯১৮ – জন্মগ্রহণ করেছিলেন ডেরেক রিচার্ড বার্টন, তিনি ছিলেন নোবেলজয়ী (১৯৬৯) জৈবরসায়নবিদ বিজ্ঞানী।
? ১৯২৬ – জন্মগ্রহণ করেছিলেন ভূপেন হাজারিকা, তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় কণ্ঠ সঙ্গীত শিল্পী।
? ১৯৩৩ – জন্মগ্রহণ করেছিলেন আশা ভোঁসলে, ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী।
? ১৯৪৫ – জন্মগ্রহণ করেছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী।
? ১৯৫৫ – জন্মগ্রহণ করেছিলেন ইমদাদুল হক মিলন, তিনি বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।
.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️
? ১৯৩৩ – মৃত্যুবরণ করেন প্রথম ফয়সাল, তিনি ছিলেন আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ।
? ১৯৪৩ – মৃত্যুবরণ করেন জুলিয়াস ফুচিক, তিনি ছিলেন চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী।
? ১৯৫৫ – মৃত্যুবরণ করেন অমলেন্দু দাশগুপ্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।
? ১৯৬৪ – মৃত্যুবরণ করেন রিচার্ড ষ্ট্রোয়াচ, তিনি ছিলেন জার্মানির বিখ্যাত সঙ্গীতজ্ঞ।
? ১৯৬৫ – মৃত্যুবরণ করেন হেরমান স্টাউডিংগার, তিনি ছিলেন নোবেলজয়ী (১৯৫৩) জার্মান রসায়নবিদ।
? ১৯৮৭ – মৃত্যুবরণ করেন শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, তিনি ছিলেন বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
? ২০১৯ – মৃত্যুবরণ করেন ইউসুফ মুতালা, তিনি ছিলেন পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।
.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️
? আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।
.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????
প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।
ও এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ( সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে )। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।