“আমায় ছেড়ে দাও…”, মধ্যরাতে সানির বেডরুমে ভয়ানক কাণ্ড! শুনলে আপনিও শিউরে উঠবেন

বলিউড অভিনেত্রী সানি লিওন, যিনি তাঁর খোলামেলা স্বভাব এবং অকপট কথা বলার জন্য পরিচিত, মাঝে মাঝেই নিজের জীবনের ব্যক্তিগত ও গোপনীয় অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি তাঁর এক অতিলৌকিক বা ভৌতিক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে, যা শুনে চমকে উঠেছেন অনেকে।
ঘটনাটি ঘটেছিল সানি লিওন রাজস্থানে ‘স্পিলসভিলা’-র শুটিং করার সময়। মাঝরাতে হঠাৎ করেই তিনি অনুভব করেন যে তাঁর শরীরে যেন কোনো শক্তি নেই। বিছানা থেকে ওঠার হাজার চেষ্টা করেও তিনি ব্যর্থ হচ্ছিলেন। তাঁর মনে হচ্ছিল, কেউ যেন তাঁকে বিছানার সঙ্গে চেপে ধরে রেখেছে। যতই তিনি ওঠার চেষ্টা করছিলেন, ততই তিনি ব্যর্থ হচ্ছিলেন। শুধু একবার নয়, সেদিন রাতে বারবার এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি।
খানিক পরেই সানি বুঝতে পারেন যে তাঁর সঙ্গে অদ্ভুত কিছু ঘটছে। ঘরে কেউ নেই, অথচ তিনি কারো উপস্থিতি স্পষ্টভাবে অনুভব করতে পারছিলেন। প্রথমটায় তাঁর মনে হয়েছিল হয়তো মনের ভুল। কিন্তু কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন, সবটাই অস্বাভাবিক এবং অলৌকিক। সেদিন ভূতের ভয়ে তিনি কাঁপছিলেন। শেষে চিৎকার করে উঠেছিলেন, বলতে থাকেন – ‘আমায় একা থাকতে দাও, আমায় ছেড়ে দাও’।
সানি লিওনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনার পর অনেকেই একপ্রকার চমকে উঠেছেন। তবে তিনি একা নন, এমন অনেকেই আছেন যাঁরা বাস্তবে এমন অলৌকিক ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেন। কেউ শুটিং সেটে, কেউ আবার বাস্তব জীবনে এমন কঠিন পরিস্থিতিতে পড়েছেন, যা হয়তো বলে বোঝানো অনেকের পক্ষেই কঠিন। এই ঘটনা আবারও অলৌকিক ঘটনা এবং প্যারানরমাল অভিজ্ঞতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।