রাশিফল: জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন (৮ সেপ্টেম্বর ২০২২)

মেষ রাশি (ARIES): আজ আপনার বিশ্রামের প্রয়োজন। আর্থিক লেনদেনের দিক থেকে দিনটি তেমন লাভ জনক হবে না।
বৃষভ রাশি (TAURUS): ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্হ্য সুন্দরই থাকবে। আবার প্রেমিক-প্রেমিকার মধ্যেকার সম্পর্কও বেশ সুন্দর থাকবে।
মিথুন রাশি (GEMINI): আপনার ইচ্ছে অনুসারেই দিনটি কাটবে। কিন্তু সাবধান অযথা অর্থ ব্যয় করবেন না।
কর্কট রাশি (CANCER): দীর্গদিন রোগে ভুগলেও আজ সুস্থ হয়ে উঠবেন এটা নিশ্চিত। বাড়িতে আপনার শিশুদের অসুস্থতা আপনাকে ব্যস্ত ও চিন্তিত রাখতে পারে।
সিংহ রাশি (LEO): কথা রাখার উপায় না থাকলে কাউকে জোর করে কথা দেবেন না। যদিও আপনার স্ত্রীর একটি সামান্য মিথ্যে কথাও আপনাকে হতাশ করতে পারে।
কন্যা রাশি (VIRGO): নিজের সর্বস্ব শক্তি দিয়ে হলেও দুর্দশা গ্রস্থ মানুষদের পাশে দাঁড়ান। ব্যবসায় বিনিয়োগ আপনার জন্য যে কতটা লাভ জনক সেটা আজ আপনি বুঝতে পারবেন
তুলা রাশি (LIBRA): আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে। আবার পুরনো কাজের জন্য কর্মক্ষেত্রে প্রশংসিতও হতে পারেন।
বৃশ্চিক (SCORPIO): নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। আবেগ ভুলে নিজের কাজের ব্যাপারে মনযোগী হোন।
ধনু রাশি (SAGITTARIUS): আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন। এছাড়াও কর্মক্ষেত্রের জটিলতা গুলি থেকেও মুক্তি পাবেন।
মকর রাশি (CAPRICORN): আজকের দিনটি আপনার জন্য খুব তৃপ্তি দায়ক হবে। কিন্তু সাবধান অর্থ ব্যয়ে যত্নবান হোন।
কুম্ভ রাশি(AQUARIUS): কাজের জায়গায় মানুষদের সাথে অর্থ সংক্রান্ত লেনদেনের ব্যাপারে বিশেষ যত্ন নিন। স্ত্রীকে বুঝতে হলে মানসিক উপলব্ধির প্রয়োগ করুন।
মীন রাশি (PISCES): শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। শিশুদের পড়াশুনা ও ভবিষ্যত পরিকল্পনায় এখন থেকে নজর দিন ভালো হবে।