Recipe: বাড়িতেই রসগোল্লা তৈরিকরুন একদম সহজ পদ্ধতিতে, শিখেনিন রেসিপি

রসালো রসগোল্লা কার না পছন্দ? সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে বাড়িতেই মজার এই মিষ্টি বানিয়ে ফেলা যায়। জেনে নিন রেসিপি।

১ লিটার দুধ জ্বাল দিন। বলক উঠলে ১ কাপ জলে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে দিয়ে দিন। ছানা তৈরি হয়ে গেলে নামিয়ে পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিন। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন ছানা। এতে ভিনেগারের স্বাদ চলে যাবে। ভালো করে নিংড়ে জল বের করে কাপড়সহ এক ঘণ্টার জন্য ঝুলিয়ে রাখুন। এতে বাড়তি জল বেরিয়ে যাবে। কাপড় থেকে ছানা বের করে হাত দিয়ে ভালো করে মথে মিহি ডো তৈরি করুন। ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে দুই হাতের সাহায্যে গোলাকৃতির মিষ্টি তৈরি করুন।

সিরা তৈরির জন্য ১ কাপ চিনি ও ৫ কাপ জল চুলায় বসিয়ে দিন। ২ টেবিল চামচ কেওড়া জল ও ৩-৪টি এলাচ দিন। ফুটে উঠলে ও চিনি পুরোপুরি গলে গেলে তৈরি করে রাখা মিষ্টি দিয়ে ঢেকে দিন প্যান। মাঝারি আঁচে ৫ মিনিট রেখে বন্ধ করে দিন চুলা। ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার রসগোল্লা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *