OMG! দাঁতের ওজনই ১৫০ কেজি, পাওয়া গেলো ৫ লাখ বছর আগের দানব হাতির সন্ধান!

মাটি খুঁড়তেই উঁকি মারতে থাকে দাঁতের অংশ। তারপর বেরিয়ে এলো আড়াই মিটার লম্বা দাঁত। খালি চোখে দেখে বোঝা যায় যে এ বিশালাকার দাঁত হাতির। ফিলিস্তিনের ইসরায়েলের দক্ষিণাংশে রেভাডিম গ্রামে প্রত্নতত্ত্ববিদেরা দীর্ঘদিন খননকাজ শেষে এ দাঁতের সন্ধান পেয়েছেন।- খবর আনন্দবাজার পত্রিকার।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এ খননকার্যের পরিচালনায় ছিল ইসরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটি (আইএএ)। সেই দলের সদস্য জীববিজ্ঞানী এইটান মোর এ দাঁতের সন্ধান পান। পরিচালনার দায়িত্বে থাকা আভি লেভি এ অনুসন্ধানের প্রশংসাও করেছেন।

দাঁতটি এত বছর পরও খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে বলে জানান আভি। খোঁজ পাওয়ার পর গবেষণা শুরু করেন দলের সদস্যরা। আভি জানান, হাতির দাঁতটি দেখতে সোজা। আনুমানিক চার থেকে পাঁচ লাখ বছরের প্রাচীন এটি। ২.৬ মিটার লম্বা এই একটি দাঁতের ওজনই প্রায় ১৫০ কেজি।

হাতির দাঁতের আশেপাশে হাতিয়ারের ভাঙা টুকরোও চোখে পড়েছে। প্রাচীনকালে এ ধরনের হাতিয়ার জন্তুদের গায়ের চামড়া তোলা থেকে শুরু করে তাদের মাংস কাটার জন্য ব্যবহার করা হত।

আভি আরো জানান, দাঁতের আকার দেখেই অনুমান করা যায় যে, হাতিটি কতটা বড়। অর্থাৎ আফ্রিকায় হাতির যে বর্তমান প্রজাতিগুলো রয়েছে তার থেকে আকারে ও ওজনে এ হাতি বহুগুণ। তবে, এ হাতির মাংস ফ্যাটে পরিপূর্ণ। একবার কাটার পর এ মাংস বেশি দিন সংরক্ষণ করে রাখা যেত না।

আভির ধারণা, কোনো বৃহৎ সমাবেশ হলে এ হাতি শিকার করা হত। দাঁতের আশপাশে খননকার্য চালানো হলেও জনবসতির কোনো চিহ্ন পাওয়া যায়নি।

সেই সময় শিকারীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার আগে হাতির দাঁত নিয়ে কোনো সামাজিক আচার পালন করত বলেও অনুমান বিজ্ঞানীদের।

আইএএর পক্ষ থেকে জানানো হয়, গবেষণার কাজ শেষ হলে এ দাঁতটি জেরুজাসালেমের ন্যাশনাল ক্যাম্পাস ফর দ্য আর্কিয়োলজি অব ইসরায়েলের প্রদর্শনী হলে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *