এসএসসি-র নতুন পদক্ষেপ! পুরনো কর্মস্থলে ফিরতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় সিদ্ধান্ত

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা এবং অ-শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছিল। এবার সেই চাকরি বাতিল মামলায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে।

পুরনো কর্মস্থলে ফিরতে চান যারা, তাদের তালিকা প্রকাশ করলো এসএসসি
স্কুল সার্ভিস কমিশন (SSC) চাকরি বাতিল হওয়া যে সমস্ত প্রার্থী তাদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে চান, তাদের জন্য একটি নতুন উদ্যোগ নিয়েছে। এসএসসি এমন প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে, যারা আবার সেই পুরনো কর্মস্থলে ফিরতে ইচ্ছুক।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
সম্প্রতি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে যে, যারা নিজেদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে চান, তারা তা পারবেন। এসএসসির প্রকাশিত তালিকায় সেই সব প্রার্থীর নাম রয়েছে, যারা পুরনো কাজের জায়গায় ফিরতে ইচ্ছুক।

তালিকায় কতজনের নাম?
এসএসসির প্রকাশিত প্রথম তালিকায় ১,৭১৯ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকায় প্রতিটি প্রার্থীর তথ্য স্বচ্ছভাবে তুলে ধরা হয়েছে। জানা গেছে, প্রথম তালিকায় ১,২৮২ জন এবং দ্বিতীয় তালিকায় ৪৩৭ জন প্রার্থীর নাম আছে। প্রতিটি প্রার্থীর জন্য একটি নির্দিষ্ট ক্রমিক সংখ্যাও দেওয়া হয়েছে।

ডকেট নম্বর ও বিস্তারিত তথ্য
যারা তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে চান, তাদের বাছাই করতে স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি ডকেট নম্বরও দেওয়া হয়েছে। এটি হল আবেদনকারীর দেওয়া একটি বিশেষ নম্বর। নতুন এই তালিকায় আবেদনকারীর নাম, পদ, তিনি কোন পদে নিযুক্ত ছিলেন, স্কুল ও জেলার নাম সহ যাবতীয় বিস্তারিত বিবরণ রয়েছে। এছাড়া, প্রার্থীরা জানতে পারবেন তারা আগে কোন পদে চাকুরিরত ছিলেন, পুরনো চাকরির দফতর বা স্কুলের নাম, নিয়োগকারী কর্তৃপক্ষ সহ বিস্তারিত তথ্য।