জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি (১১জুলাই ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। রাশিফল আপনাকে বলবে কোনো কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কাল কি করলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –

মেষ (ARIES): আজ আপনার নিজের পরম শত্রুর সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখুন। সম্ভব হলে পুনরায় বন্ধুত্ব করে নিন। তিক্ততা ভুলে ভবিষ্যতে এগিয়ে এলেই আপনার মঙ্গল।

বৃষ (TAURUS): আজ আপনি কোনো কাজে সাহসিকতার পরিচয় দিতে পারেন। কাজের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

মিথুন (GEMINI): আজ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কট (CANCER): আপনার বাড়িতে আজ অতিথি সমাগমের যোগ রয়েছে। আপনার বোন বা ভাইয়ের সঙ্গে আজ আপনার দারুন সম্পর্ক গড়ে উঠবে। বন্ধু সমাগম হবে, এবং সারাদিন আনন্দে উৎফুল্ল কাটবে।

সিংহ (LEO): আজ আপনি ধাতুর ব্যবসায়ে লাভ হতে পারে। মন দিয়ে ধাতুর ব্যবসার কাজ কর্ম করুন। ব্যবসার কাজে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ সুখকর।

কন্যা (VIRGO): আজ আপনি কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। আজকের দিনটি আপনার জন্য শুভ। মন দিয়ে নিজের কাজ করুন।

তুলা (LIBRA): আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি কাজের সূত্রে বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে। সাবধানে বাইরে কাজ করবেন। বাইরে কাজের পাশাপাশি ভ্রমণে বেশ আনন্দে দিনটি যাবে।

ধনু (SAGITTARIUS): আজ নতুন কাজ করার জন্য বেশ শুভ। অফিসের বন্ধুরা নতুন কাজে উৎসাহ প্রদান করতে পারেন। মন দিয়ে অফিসের নতুন নতুন কাজ করুন। দিনটি বেশ ভালোই লাগবে।

মকর (CAPRICORN): আজ আপনার স্ত্রীর সাথে দাম্পত্য কলোহ লেগেই থাকবে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে স্ত্রীর সাথে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। বেশি ঝগড়াতে ক্ষতি বেশি হতে পারে।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার আর্থিক লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

মীন (PISCES): আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না।

Editor001
  • Editor001

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *