ফের একবার বোমা বিস্ফোরণ আফগানিস্তানে , মৃত দূতাবাসের দুই কর্মী

ফের একবার বোমা বিস্ফোরণের খবর সোনা গেল আফগানিস্তানে। আবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কাবুল শহরে। এই বিস্ফোরণের ফলে মারা যায় রুশ দূতাবাসের দুই জন কর্মী। সোমবার মস্কোর তরফ থেকে এই সত্যতা স্বীকার করা হয়। তারা জানিয়েছে, কাবুলে বিশেষ কূটনীতি অভিযান চালানোর সময় এই ঘটনাটি ঘটে।

কাবুলের সংবাদ মাধ্যমের সূত্রের খবর থেকে জানা যায় , এদিন রাশিয়ার দূতাবাস দফতরের বাইরে আত্মঘাতী হামলা চালানো হয়। এই হামলার ফলে দূতাবাসের এক কর্মী সহ এই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। আফগান পুলিশের জানানো ফহবোৰ অনুযায়ী , যে সময় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে ,তার ঠিক আগে তাকে লক্ষ করে নিরাপত্তারক্ষীরা গুলি চালান। গুলি চালানোর পরেও বিস্ফোরণটি আটকানো যায়নি।

সাধারণ মানুষের সঙ্গে তালিবানরা কিরকম ব্যবহার করে তা সকলেই জানে। দিনের পর দিন বোমা বিস্ফোরণ , গুলি চালানোর খবর শোনা যায় আফগানিস্থানে। আবার শক্তিশালী দেশ রাশিয়ার দূতাবাসের বাইরে হামলায় , গভীর চিন্তায় আফগানিস্তানের তালিবান সরকার।