BigNews: এবার সরাসরি সন্ত্রাসবাদের মামলা, বড় CASE খেল মমতা ব্যানার্জির সরকার

দুর্নীতি এবং কয়লা কান্ড নিয়ে উত্তাল রাজ্য। এরই মধ্যে আবারও বড় বিপদের সামনে মমতা ব্যানার্জির সরকার। সন্ত্রাস তৈরী করতেই লোকপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। বীরভূমের লোকপুরে বিস্ফোরণ মামলায় কোর্টে এমনই দাবি এনআইএ-র।
বলা হয়েছে, পঞ্চায়েত ভোটের সময় সন্ত্রাস তৈরি করতেই বোমা মজুত করা হয়। ২০১৯-এর মামলায় হাইকোর্টের নির্দেশে সিআইডির কাছ থেকে মামলা যায় এনআইএ-র কাছে।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়-এর নামে থাকা তিনটি ভুয়ো সংস্থার খোঁজ পেয়েছে ইডি। সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হত বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই তিন সংস্থার অফিস দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে বলে ইডি সূত্রে খবর।
এই তথ্যের ওপর ভিত্তি করে ইডি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দরজায় পৌঁছে যাবে বলে দাবি বিরোধীদের। ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে মুখ্যমন্ত্রী নিস্তার পাবেন না বলে মনে করা হচ্ছে।