জুতো পরে গণপতি বিসর্জন রাহুল বৈদ্য-দিশা পারমারের, কটাক্ষ নেটিজেনদের

২০২১ সালেই ধুমধাম করে বিয়ে করেন রাহুল বৈদ্য আর দিশা পারমার।বিয়ের পর থেকে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন এই জুটি ।কিন্তু তবে এবার নেটিজেনদের রোষের মুখে পড়লো তারা ।সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পায়ে জুতো পরে গণেশ বিসর্জন করছেন রাহুল-দিশা।

মুম্বইয়ে গত কয়েকদিন ধরে ধুমধাম করে পালন হচ্ছে গণেশ চতুর্থী। বলিউডের তারকারাও সেলিব্রেট করেছেন গণেশ চতুর্থী । যেখানে বাদ যাননি সালমান খান, শাহরুখ খান, সানি লিওন সহ আরো অনেকেই। ঠিক তেমনই রাহুল-দিশাও বাড়িতে গণেশ পুজোর একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন। বেশিরভাগ সময়তেই দেখা গেল ম্যাচিং পোশাক পরেছেন তাঁরা। তবে বিসর্জনের ভিডিয়ো নিয়েই যত আপত্তি।

রবিবার গনেশ বিসর্জনে সাদা পোশাকে সেজে উঠেছিলেন তারা । সব ঠিকঠাক চলছিল রাহুল কোলে নিয়েছিলেন গণেশ মূর্তি। পাশেই ছিলেন দিশা। আর তখনই দেখা যায় পায়ের জুতো খেলেননি তাঁরা কেউই। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিন্দে করে একজন লিখলেন, ‘কিছুই না এগুলো সবই টিআরপি বাড়ানোর চক্কর। ভাই ভাগবানকে অন্তত সম্মান করো’। অপরজন লিখলেন, ‘চপ্পল পরে কেউ গণেশের বিসর্জন করে! এটাও জানা নেই এদের।’

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *