Recipe: রেস্তোরাঁ ভুলে যান, বাড়িতেই মাত্র ৫ মিনিটেই বানিয়ে নিন সুস্বাদু ‘ফিশ কবিরাজি’! শিখেনিন

“কবিরাজি” নামটা শুনলেই খিদে বেড়ে যায়? কিন্তু রেস্তরাঁয় তো রোজ যাওয়া সম্ভব নয়! চিন্তা নেই— মাত্র ৫ মিনিটেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ফিশ কবিরাজি। জেনে নিন একেবারে সহজ রেসিপি।

🐟 যা যা লাগবে:
ভেটকি মাছের ফিলে – ৪০০ গ্রাম

রুই মাছ (পুর বানাতে) – ২০০ গ্রাম

পেঁয়াজ – ২০০ গ্রাম (কুচনো)

আদা-রসুন বাটা – ৩ চামচ

ধনেপাতা ও পুদিনা পাতা – এক আঁটি করে

লেবু – পরিমাণমতো

নুন ও চিনি – স্বাদমতো

তেল – ভাজার জন্য

বিস্কুটগুঁড়ো – ৩০০ গ্রাম

অ্যারারুট – ১০০ গ্রাম

ডিম – ১টি (ফেটানো)

🍳 কীভাবে বানাবেন:
ভেটকি ফিলে ধোয়া:
ফিলেগুলো লেবু মিশ্রিত জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর আদা, রসুন, ও পেঁয়াজ বাটায় মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন।

পুর তৈরি:
রুই মাছ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ লালচে হলে দিন আদা-রসুন বাটা। এরপর রুই মাছ, ধনে ও পুদিনা পাতা, নুন ও একটু চিনি দিয়ে ভালো করে মেশান। মশলা কষে এলে নামিয়ে ঠান্ডা করুন।

কবিরাজি গড়া:
প্রতিটি ফিলেতে এক চামচ পুর দিন, গোটাটিকে মুড়ে নিন। এবার একে একে বিস্কুটগুঁড়োতে গড়িয়ে ডিমের গোলায় ডুবিয়ে ফের বিস্কুটগুঁড়োতে গড়িয়ে নিন।

ভাজা ও পরিবেশন:
গরম তেলে ভেজে নিন সোনালি করে। সঙ্গে পরিবেশন করুন টম্যাটো সস বা কাসুন্দি।

🤤 টিপস:
চাইলে সামান্য গরম মশলা ছিটিয়ে দিতে পারেন পুরে।

রুই মাছের বদলে পছন্দমতো অন্য মাছও ব্যবহার করতে পারেন।

আর কী! বাড়িতে তৈরি কবিরাজির স্বাদেই মন ভরে যাবে— রেস্তরাঁয় যাওয়ার দরকারই হবে না!