লন্ডননে চুরি হওয়া বিলাসবহুল গাড়ির খোঁজ পাওয়া গেল করাচিতে ! জেনে নিন কিভাবে মিলল খোঁজ

কয়েক সপ্তাহ আগে লন্ডন থেকে ৩ লক্ষ দলের এর বিলাসবহুল গাড়ি বেন্টলি চুরি হয়ে যায়। খোঁজ করে জানা যায় ,হারিয়ে যাওয়া গাড়িটি পাওয়া গিয়েছে পাকিস্তানের করাচি শহরে । সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী , কয়েক কোটির এই বিলাসবহুল গাড়িটি এলাকার একটি বাড়িতে পার্ক করা ছিল।

UK ন্যাশনাল ক্রাইম এজেন্সি থেকে এই খবরটি পাওয়ার পরেই করাচির কালেক্টরেট অফ কাস্টমস এনফোর্সমেন্ট এই বিষয়ে অভিযান চালায়। তদন্তে জানা যায় ,চুরি হওয়া বেন্টলে মুলসান সেডান গাড়িটি শহরের DHA এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে।

পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ,চোরেরা গাড়িটিকে চুরি করলেও গাড়িটি থেকে ট্রেসিং ট্র্যাকার ডিভাইস টি সরাতে পারেনি তারা। তাই ওই ট্রেসিং ট্র্যাকার এর মাধ্যমে গাড়ির সঠিক অবস্থান নির্ধারণ করতে পারে UK ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

করাচি শহরের আবাসিক এলাকা থেকে যখন গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় ,তখন গাড়িটিতে লাগানো ছিল পাকিস্তানের নম্বরপ্লেট। তবে গাড়িটি যে লন্ডন থেকে তা প্রমান হয়ে যায় গাড়ির চেসিস নম্বর আর সেই গাড়ির চেসিস নম্বর একই থাকার কারণে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *