স্ট্রেট জিতে চতুর্থ রাউন্ডে পৌঁছলো স্প্যানিশ বুল রাফায়েল নাদাল

US ওপেন 2022 রাউন্ডে কোয়ালিফাই করলেন বিখ্যাত টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল। এদিন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটা জিতেছেন তিনি। তার প্রতিপক্ষে ছিল রিচার্ড গ্যাসকুয়েট। রিচার্ড কে ৬-০,৬-১,৭-৫ ফলাফলে হারান তিনি। প্রথম দুটি সেটে প্রতিপক্ষ রিচার্ডকে দাঁড়াতেই দেয়নি রাফায়েল। স্পেনের এই স্প্যানিশ বুল টানা ৩৪ টি ব়্যালি যেতেন। তৃতীয় সেটে রিচার্ড সামান্য লড়াইয়ের সুযোগ দেন তিনি। তাই ফল দাঁড়ায় ৭-৫। এই দুর্দান্ত পারফরমেন্স এর কারণে চতুর্থ স্থানে পৌঁছে যায় রাফায়েল নাদাল।
খেলাটি আয়োজিত হয় আর্থার আয়েস স্টেডিয়ামে। স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতে। শুরুর দিকে দির গতিতে খেলছিলেন নাদাল। কিন্তু কোনো ভাবেই প্রতিপক্ষকে নিজের ওপর চড়াও হতে দেননি। এর ফলে প্রথম সেটে ফলাফল দাঁড়ায় ৬-০। পরের সেটে একই ভাবে খেলেন তিনি।যার ফলে দ্বিতীয় সেটে ফলাফল দাঁড়ায় ৬-১। তৃতীয় সেটে নাদালের ক্লান্ততার সুযোগে কিছুক্ষনের জন্য চেপে ধরেছিল রিচার্ড। পরে ফলাফল দাঁড়ায় ৭-৫।
কেরিয়ারে ২২ টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। কোবিদ ভ্যাকসিন না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র ওপেন ফেলায় অংশ নিতে পারেননি তিনি।