বিশেষ: হীরা-জহরত নয়, পুরুষের বীর্য ও নারীর স্তন দিয়ে তৈরি হচ্ছে গয়না

সাজ-পোশাকে মৌলিকত্ব পছন্দ করেন অনেকেই। বিশেষ করে গয়নার ক্ষেত্রে বহু সময়েই দেখা যায় যে, গয়না যতো মৌলিক তার কদর ততো বেশি। এবার কানাডার এক অলঙ্কারশিল্পী দাবি করলেন, তিনি গয়না বানাতে ব্যবহার করেন মানুষের বীর্য! শুধু তাই নয়, স্তন্য ব্যবহার করেও নাকি তিনি তৈরি করেন গয়না।

কানাডার ঐ শিল্পীর নাম, আমান্ডা বুথ। আমান্ডা জানিয়েছেন, ২০২১ সালে টিকটকে এক নেটাগরিক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কখনো পুরুষদের বীর্য থেকে গয়না বানানোর কথা ভেবেছেন কিনা। তার পরই তিনি ও তার স্বামী এই গয়না তৈরি শুরু করেন তিনি। সংস্থার নাম রেখেছেন, ‘জে-জাই জুয়েলারি।’

শিল্পীর দাবি, প্রথমে মজার ছলে শুরু করলেও তাদের এমন গয়না বানানোর কথা প্রকাশ পেতেই শয়ে শয়ে বরাত আসতে শুরু করে। তার পর পেশাগত ভাবে এই গয়না তৈরির সিদ্ধান্ত নেন তারা। পরে শুধু বীর্য নয়, মাতৃদুগ্ধ থেকে একই ধরনের গয়না বানান।

নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে আমান্ডা জানিয়েছেন, দেহ তরল থেকে তৈরি কানের দুল কিংবা নেকলেস যতোই ভালো লাগুক, এমন গয়না তৈরির পদ্ধতি মোটেই সহজ নয়। বিশেষ করে বীর্য থেকে গয়না তৈরির জন্য যখন কোনো ব্যক্তি নমুনা পাঠান, তখন তা থেকে তীব্র গন্ধ পাওয়া যায় বলে দাবি বুথের। সেই নমুনা প্রক্রিয়াকরণের মাধ্যমে শুকিয়ে গুঁড়া করা হয়। তারপর সেই গুঁড়া ব্যবহার করেই বানানো হয় হাতের বালা, কানের দুল ও গলার হার।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *