৪ নয়, এবার ট্রেন ছাড়ার কত ঘন্টা আগেই রিজার্ভেশন চার্ট? জেনেনিন কি জানালেন রেলমন্ত্রী?

ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধা ও পরিষেবা উন্নত করতে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরির সময়সীমা বৃদ্ধি, অত্যাধুনিক প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (PRS) আপগ্রেডেশন এবং তৎকাল টিকিট বুকিংয়ে আধার বাধ্যতামূলককরণ। তবে একই সঙ্গে ১ জুলাই থেকে ট্রেনের ভাড়াও সামান্য বৃদ্ধি পেতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রস্তাবগুলিতে অনুমোদন দিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন।
রেল মন্ত্রকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে নয়, বরং ৮ ঘণ্টা আগে তৈরি করা হবে। এই গুরুত্বপূর্ণ প্রস্তাবে রবিবার অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই পদক্ষেপ পর্যায়ক্রমে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে, ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ায়, বিশেষ করে দূরবর্তী বা প্রত্যন্ত অঞ্চলের যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতো। এই সমস্যা সমাধানের জন্যই রেল বোর্ড আট ঘণ্টা আগে চার্ট তৈরির প্রস্তাব দিয়েছিল। এই সিদ্ধান্তের ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা তাদের টিকিটের অবস্থা সম্পর্কে অনেক আগে জানতে পারবেন এবং প্রয়োজনে বিকল্প উপায়ে যাত্রার পরিকল্পনা করার জন্য অতিরিক্ত সময় পাবেন। দুপুর ২টার আগে ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য এখন আগের দিন রাত ৯টার মধ্যে চার্ট প্রস্তুত করা হবে।
রেলমন্ত্রী প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) এর আপগ্রেডেশনের অগ্রগতিও পর্যালোচনা করেছেন। আপগ্রেড করা PRS আরও সহজতর এবং দ্রুতগতিসম্পন্ন হবে। এটি বাস্তবায়িত হলে, সিস্টেমটি প্রতি মিনিটে ১.৫ লক্ষ পর্যন্ত টিকিট বুকিং করতে পারবে, যা বর্তমান ৩২,০০০ টিকিট প্রতি মিনিটের ক্ষমতা থেকে প্রায় পাঁচগুণ বেশি। একইভাবে, টিকিট অনুসন্ধানের ক্ষমতা প্রতি মিনিটে ৪ লক্ষ থেকে ৪০ লক্ষেরও বেশি হবে।
নতুন PRS-এ অনেক আঞ্চলিক ভাষা ব্যবহারের সুবিধা থাকবে। পাশাপাশি, আসন নির্বাচন (Seat Selection) এবং ভাড়া ক্যালেন্ডারের (Fare Calendar) মতো উন্নত অপশন যোগ করা হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তি (দিব্যাঙ্গজন), পড়ুয়া এবং রোগীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে উন্নত ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রেল যাত্রাকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে।
যাত্রীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, ১ জুলাই, ২০২৫ থেকে শুধুমাত্র আধার বা অন্য কোনো সরকারি নথি ভিত্তিক অথেনটিকেট হওয়া ব্যবহারকারীরাই IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করতে পারবেন। এরপর ২০২৫ সালের জুলাই মাসের শেষ থেকে টিকিট বুকিংয়ের জন্য OTP ভিত্তিক আধার অথেনটিকেশন বাধ্যতামূলক হবে। রেল মন্ত্রক মনে করছে, এই পদক্ষেপ তৎকাল টিকিট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা জালিয়াতি রুখতে অত্যন্ত কার্যকর হবে।
এই সকল পরিবর্তনের পাশাপাশি, রেল যাত্রীদের জন্য একটি ‘চমকপ্রদ’ খবরও রয়েছে – ১ জুলাই, ২০২৫ থেকে ট্রেনের টিকিটের ভাড়া বাড়তে চলেছে। নন-এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি করা হবে। অন্যদিকে, এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি পাবে। ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য সেকেন্ড ক্লাস এবং এমএসটি (মাসিক সিজন টিকিট)-এর টিকিটের দামে কোনো পরিবর্তন হবে না। তবে ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে যাত্রীকে প্রতি কিলোমিটারে আধ পয়সা অতিরিক্ত ভাড়া দিতে হবে।
রেলের এই নতুন নিয়মগুলো একদিকে যেমন যাত্রীদের জন্য সুবিধা নিয়ে আসছে, তেমনি ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলের আয়ের উৎস বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে। এই পরিবর্তনগুলি ভারতীয় রেলের আধুনিকীকরণের পথে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হ