রাশি রাশি ব্লেড গায়ে নিয়ে ঝলমলে উরফি, ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী

বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা উরফি মাঝেমধ্যেই চলে আসেন খবরের শিরোনামে। কখনো তাকে পরতে দেখা গিয়েছে সেফটিপিনের পোশাক। কখনো আবার কাচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। এবার নতুন অবতারে দেখা গেল তাকে।
দুই পোশাকশিল্পী তার গায়ে সন্তর্পণে বসিয়ে দিচ্ছিলেন ব্লেডের জামা। রাশি রাশি ব্লেডে ঝলমল করছেন উরফি। তবে হাত দেওয়ার উপায় নেই। নতুন ব্লেডের ধারে রক্তারক্তি হয়ে যেতে পারে। তবু পরোয়া কী! নতুন কোনো সাজ মানেই উত্তেজনা। শান্ত মেয়ের মতো একরাশ বিপদ অঙ্গে তুলে নিলেন তারকা। নেট দুনিয়ায় ভাইরাল হল সাজঘরের সেই মুহূর্ত।

ভিডিও দেখে অনেকেই লিখলেন, আর কী কী অঙ্গে তুলবেন তিনি? আবার কেউ লিখলেন, কী দরকার এ সব করে নজর কাড়ার? তবে এই কথা শুনলেই সবচেয়ে বেশি খেপে ওঠেন উরফি। এক বার বলেছিলেন, ইন্ডাস্ট্রি আমার বাবার নয় যে চাইলেই কাজ পাব! যদিও শোনা যায়, বলিপাড়ায় ঘুরে ঘুরে কাজ পাওয়ার চেষ্টা করে চলেছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী। যে কোনো কারণেই হোক, দু’একটি মিউজিক ভিডিওর কাজ ছাড়া প্রস্তাব পাননি উরফি। রোজই তাকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। কোথায় যে যান, কেন যান, কেউ জানে না। তবু এমনিই বিখ্যাত তিনি।

তবে পাপারাৎজি তাকে পেলেই ছেঁকে ধরে। তিনি যাতে বেফাঁস মন্তব্য করেন সে জন্যও চলে পীড়াপীড়ি। তবে সাহসী পোশাক যেমন পরেন, তেমনই নিজেও সাহসী উরফি। বিভিন্ন সময় নারীদের প্রতি হেনস্থা কিংবা শরীর নিয়ে কটাক্ষের মিছিলে মুখ খুলেছেন তিনি। রণবীর সিংহের অনাবৃত ফোটোশুট বিতর্কেও রণবীরকেই সমর্থন করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *