বলিউডে সফল হতে নাম পরিবর্তন করেছেন এই ১৩ তারকা, দেখেনিন

বলিউড তারকাদের চেনেন না এমন মানুষ খুব কম রয়েছে বললেই চলে।অমিতাভ বচ্চন থেকে শুরু করে সালমান খান, অজয় দেবগান সকলেই বলিউডের চেনা মুখ। কিন্তু জানেন কি, বলিউডের সফল হতে নিজের নাম পরিবর্তন করেছেন বেশ কিছু তারকা। এক নজরে দেখে নিন সেই তালিকাটা।
আয়ুষ্মান খুরানা : জনপ্রিয় একজন অভিনেতা আয়ুষ্মান খুরানা । অভিনয়ের পাশাপাশি গানের মাধ্যমেও তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি ।তার আসল নাম ছিল নিশান্ত খুরানা।
টাইগার শ্রফ :জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ । বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা তিনি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন টাইগার। তবে জানেন কি এই অভিনেতার আসল নাম জয় হেমন্ত শ্রফ। ‘হিরোপান্তি’ ছবি শুরু করার আগেই তিনি নিজের নাম বদলে নেন।
অক্ষয় কুমার : তার আসল নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া। বলিউড তাকে অক্ষয় কুমার নামেই চেনেন।
সইফ আলি খান: বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলী খান । সকলে তাকে সইফ নামে চিনলেও তার আসল নাম হল সাজিদ আলি খান।
অজয় দেবগণ : আসল নাম ছিল বিশাল দেবগণ। বলিউডে জায়গা করে নিতে নিজের নাম বদলেছিলেন অজয় দেবগন।
অন্নু কাপুর : বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অন্নু কাপুর । ইদানিং তাকে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাচ্ছে। অন্নু তার আসল নাম নয়। তার আসল নাম ছিল অনিল কাপুর।
সানি দেওল : বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রপুত্রর আসল নাম সানি নয়, অজয় সিং দেওল।তিনিও বলিউডের কারণেই নাম বদলেছেন।
ববি দেওল : দাদার মত ববিও বলিউডের সাফল্য পাওয়ার জন্য নিজের নাম বদলে ফেলেন। তার আসল নাম ছিল বিজয় সিং দেওল।
জ্যাকি শ্রফ : এক সময়ের প্রথম সারির অভিনেতা ছিলেন জ্যাকি শ্রফ। কিশন কাকুভাই শ্রফ বলিউডের প্রবেশ করার জন্য নিজের নাম বদলে জ্যাকি রেখেছিলেন।
চাঙ্কি পান্ডে : বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডে। ‘তেজাব’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। তবে জানেন কি, চাঙ্কির আসল নাম হল সুয়শ পান্ডে।
বিবেক ওবেরয় : বিবেক ওবেরয়ও একজন নামী তারকা। ২০০২ সালের ‘কোম্পানি’ ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। তার আসল নাম হল বিবেকানন্দ ওবেরয়।
অশোক কুমার : তার আসল নাম ছিল কুমুদলাল গাঙ্গুলি।
নানা পাটেকার : বহু সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন তিনি ।নানা পাটেকারের আসল নাম হল বিশ্বনাথ পাটেকর।