‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগেই প্রচুর টিকিট বিক্রি, তবে কি এবার খুশির মুখ দেখবে বলিউড?

৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে ২ সেপ্টেম্বর থেকে। শুধু একটি চেইন থিয়েটারেই ১০ হাজারের বেশি টিকেট বিক্রি হয়ে গেছে।তবে কি এবার খুশির মুখ দেখবে বলিউড?

বলিউডের একের পর এক বড় বাজেটের তারকাবহুল ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। ‘বয়কট’ ট্রেন্ডের কবলে পড়ছে প্রতিটি ছবিই। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিও বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের এক দল। তাই ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রযোজকরা আশার আলো দেখছেন অগ্রিম টিকেট বিক্রির হিড়িক দেখে। করোনাকালের পরে একদিনে এত টিকেট বিক্রির নজির আর নেই।

পাঁচ বছরের বেশি সময় ধরে তৈরি হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। উচ্চমাত্রার ভিএফএক্সের ব্যবহার রয়েছে এই সিনেমায়। খরচ হয়েছে ৪০০ কোটির বেশি। এটাই এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। এই ছবি যদি ফ্লপ হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে ধর্মা প্রোডাকশনের।

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ পরিচালকের ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম কিস্তি। ছবিতে রণবীর -আলিয়া ছাড়া আরও আছেন অমিতাভ বচ্চন, আক্কিনেনি নাগার্জুনা, মৌনি রায়। জানা গেছে, ছবির দ্বিতীয় পর্বে আরও বড় তারকাদের দেখা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *