স্কুল যাননি আবার বেতন কীসের? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় তোলপাড় রাজ্য। ‘স্কুল যাননি আবার বেতন কীসের ?’, ভরা এজলাসে শিক্ষককে প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার এক শিক্ষকের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

স্কুলের থেকে বেতন পাননি, এমন অভিযোগ তুলে এক হিন্দি মিডিয়ামের শিক্ষক অভিষেক প্রসাদ মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারপতি বলেন, একজন শিক্ষককে নিযুক্ত করা হল ছাত্রদের পড়ানোর জন্য। তিনি স্কুলে এলেন না। কোনো নিয়ম মানলেন না। এখন বেতন চাইছেন ?

অপরদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক শিক্ষার মামলা। যেখানে তিনি রায় দিয়েছেন, কর্মরত শিক্ষকদের নিয়োগের তথ্য ফরেন্সিক তদন্ত করা, সেই রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *