সন্তান জন্মের পর প্রসবোত্তর পেটের ছবি শেয়ার করলেন সোনম, ভাইরাল নেটদুনিয়ায়

গত ২০ অগাস্ট সুখবর দিয়েছেন সোনম কাপুর । আহুজা পরিবারে হাজির নতুন সদস্য।এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কাপুর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, ২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যারা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল।

হাসপাতাল থেকে সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন সোনম । বৃহস্পতিবার মুম্বইয়ের বাড়ি থেকে জীবনের নতুন যাত্রা পথের টুকরো ছবি নেটমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী।

সোনম জানান, সন্তান জন্মের পরও অন্তঃসত্ত্বা অবস্থার পোশাক পরে রয়েছেন তিনি। শুধু তাই নয়, মুম্বইয়ের বাড়ি থেকে একটি ভিডিয়ো ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী । যেখানে অভিনেত্রীর পরনে দেখা গিয়েছে কালো রঙের পোশাক। এবং গায়ের জ্যাকেট সরিয়ে সন্তান জন্মের পর তাঁর পেট দেখিয়েছেন সোনম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে সোনমকে বলতে শোনা যায় , ‘এখনও আমি নাইকি মাতৃত্ব পোশাক পরে। পেট এখনও পুরোপুরি আগের জায়গায় ফেরেনি তবে দেখতে দুর্দান্ত লাগছে।’ ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *