ইতিহাসের আজকের দিনে যা যা ঘটেছিল, জেনেনিন একঝলকে (৩ সেপ্টেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
১৬৫৮ – রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।
১৭৫২ – ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়।
১৭৮৩ – গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।
১৮১৪ – আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।
১৮৫৯ – মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।
১৮৬৬ – জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৮৭৫ – আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।
১৯১৮ – চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।
১৯১৮ – ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পন করে।
১৯৪৪ – আনে ফ্যাঙ্ক ও তার পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়।
১৯৫৫ – গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।
১৯৬৪ – মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়।
১৯৭১ – কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
১৯৭৬ – ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।
১৯৮৭ – বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়।
২০০৭ – দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।
আজ যাদের জন্মদিন:
১৮৫৬ – মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।
১৮৬৪ – ব্রজেন্দ্রনাথ শীল,ভারতীয় বাঙালি দার্শনিক, শিক্ষাবিদ ও আচার্য।
১৮৯৮ – রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।
১৮৯৯ – ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্ণেট, নোবেল পুরস্কার বিজয়ী জীব বিজ্ঞানী।
১৯০৫ – কার্ল ডেভিড অ্যান্ডারসন, মার্কিন পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯০৫ – জন মিলস, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯২৬ – মহানায়ক উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।
১৯৩৭ – তপেন চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।
১৯৪০ – পলিন কলিন্স, ইংরেজ অভিনেত্রী, নাইটহুড প্রাপক।
১৯৪৩ – ভ্যালেরি পেরিন, মার্কিন অভিনেত্রী ও মডেল।
১৯৪৪ – জিওফ আর্নল্ড, ইংরেজ ক্রিকেটার।
১৯৭১ – ভারতের লেখক কিরণ দেশাই।
১৯৭৯ – হুলিও সিজার, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৯০ – পল স্টার্লিং, আয়ারল্যান্ডীয় ক্রিকেটার।
এই দিনে মৃত্যুবরণ করেন যারা:
১৮৮৩ – রাশিয়ার লেখক ইভান তুর্গেনেভ
১৯৩৩ – মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৬২ – মার্কিন কবি ই ই কামিংস।
১৯৬৩ – আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।
১৯৬৯ – ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন।
১৯৯৮ – অনুপ কুমার, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
২০০৭ – অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
২০০৮ – মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী।
২০১৮ – রমা চৌধুরী, বাংলাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা।