আদালতের নজরদারিতেই চলবে তদন্ত, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

আদালত জানাল, ২৬৯ জনের চাকরি বাতিলের রায় বহাল থাকবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শুক্রবার, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আদালতের নজরদারিতেই চলবে তদন্ত। সিবিআই-কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। জানান, পর্ষদের কাছে বারবার নথি চেয়ে কোনও ভুল করেননি জাস্টিস গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক শিক্ষার মামলা। যেখানে তিনি রায় দিয়েছেন, কর্মরত শিক্ষকদের নিয়োগের তথ্য ফরেন্সিক তদন্ত করা, সেই রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *