আমির খানের অনুরোধেই ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমায় সুযোগ পান সালমান!-জেনেনিন ঘটনা

বলিউডের ভাইজান সালমান খানের ক্যারিয়ারের অন্যতম ব্লকবাস্টার সিনেমা, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজরাঙ্গি ভাইজান’। বক্স অফিসের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির তকমাও পেয়েছিল এটি। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আমির খান, যা বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আমির খানের দাবি, এই ছবির প্রস্তাব নাকি প্রথমে তার কাছেই এসেছিল!

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিজেই এই কথা জানান। তার কথায়, “প্রথমে ছবিটির চিত্রনাট্য আমার কাছেই এসেছিল। কিন্তু আমি তখনই বুঝেছিলাম—এই চরিত্রের জন্য সালমানই সেরা পছন্দ। আমিই ওকে এই ছবি করার পরামর্শ দিই।”

এরপর যা ঘটলো, তা এক ইতিহাস। ‘বাজরাঙ্গি ভাইজান’-এ সালমান খানকে এক ভিন্ন মেজাজে দেখেছিল দর্শক, যেখানে তিনি নিজের সমস্ত আবেগ উজাড় করে দিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে রীতিমতো ধামাকা করে দেয়। শুধুমাত্র ভারতে এই ছবি আয় করেছিল ৩২০.৩৪ কোটি রুপি, আর বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়ায় ৯২২.০৩ কোটিতে, যা সে সময় দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি ছিল।

কবির খানের পরিচালনায় এই ছবিতে সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন কারিনা কাপুর খান। এছাড়াও, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং ছোট্ট হর্ষালি মালহোত্রার নিষ্পাপ অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

আমির খানের এই নতুন তথ্যের পর, বলিউডের অন্দরে ফের শুরু হয়েছে আলোচনা – যদি আমির এই ছবিটি করতেন, তাহলে তার বক্স অফিস রেকর্ড কি অন্যরকম হতো? তবে এটুকু বলাই যায়, ‘বাজরাঙ্গি ভাইজান’ সালমানের ক্যারিয়ারে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল, আর সেই সাফল্যের পেছনে যে আমির খানেরও কিছুটা অবদান ছিল, তা এখন স্পষ্ট।