লাক্সারি গাড়িতে এসে ম্যানহোলের ঢাকনা চুরি করল চোর! দেখুন ভাইরাল ভিডিও

পাকিস্তান কি সত্যিই একটি আজব দেশ? যেখানে পরিশ্রমী মানুষের অবস্থা খারাপ, কিন্তু চোরদের উন্নতি দেখার মতো! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা পাকিস্তানের করাচি শহরের বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে চুরির ‘ঐশ্বর্য’ দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে। ঘটনাটি ম্যানহোলের ঢাকনা চুরির, যা সাধারণত চোরদের সহজ লক্ষ্য হয়ে থাকে। তবে এই চুরির পদ্ধতিই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল গাড়ি এসে একটি রাস্তার পাশে থামে। গাড়ি থেকে দুজন ব্যক্তি খুব ‘আরামসে’ নেমে আসে। এরপর তারা দ্রুত একটি ম্যানহোলের ঢাকনা খুলে গাড়ির ট্রাঙ্ক খুলে ঢাকনাটি ভেতরে রাখে। পুরো কাজটি তারা অত্যন্ত শান্তভাবে এবং কোনোরকম তাড়াহুড়ো ছাড়াই সম্পন্ন করে, যেন এটি তাদের নিত্যদিনের রুটিন।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানের মুর্তজা ওহাব সিদ্দিকি ভিডিওটি শেয়ার করেছেন, যার ওপর পাকিস্তানিদেরও তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।
Please take out 49 seconds of ur time and see this video. This is what we are faced with on a daily basis pic.twitter.com/O31kpki744
— Murtaza Wahab Siddiqui (@murtazawahab1) June 3, 2025
কেউ লিখেছেন, “সেই দেশের অবস্থা কী হবে, যেখানে মানুষ গাড়িতে করে চুরি করতে আসে!”
আরেকজন ব্যবহারকারী বলেছেন, “পাকিস্তানে চোরদের রাজত্ব, এটা তো অবশ্যই ঘটবে।”
ভিডিওটি দেখার পর কেউ একজন কটাক্ষ করে বলেছেন, “মনে হচ্ছে তিনি একজন বড় সরকারি কর্মকর্তা, কিন্তু এখন এই দেশের অবস্থা এমন হয়ে গেছে যে খরচ মেটাতে চুরি করতে হচ্ছে।”
একই সঙ্গে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ইমরান খানের আমলে হয়ত এই ব্যক্তি ধনী হতেন, কিন্তু শেহবাজ শরিফের আমলে পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে এখন ম্যানহোলের ঢাকনা চুরি করতে হচ্ছে।”
কেউ কেউ আবার আরও এক ধাপ এগিয়ে বলেছেন, “চোররা মনে হচ্ছে শরিফের পরিবারের।”
এই ভিডিওটি পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার এক বিদ্রূপাত্মক চিত্র তুলে ধরেছে, যেখানে চুরিও এখন ‘বিলাসবহুল’ হয়ে উঠেছে!