জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি (৩১ অগাস্ট ২০২২)
মেষ রাশি (ARIES): স্বাস্থ্যের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই অর্থ সাশ্রয় শুরু করুন।
বৃষভ রাশি (TAURUS): জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরী করার চেষ্টা করুন। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে মেলামেশা অংশীদারিত্বের ব্যবসায় উন্নতি ঘটাবে।
মিথুন রাশি (GEMINI): আপনার দ্বারা আজ আপনার স্ত্রী অনুপ্রাণিত হবে। তবুও ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয়ে যত্নবান হোন।
কর্কট রাশি (CANCER): আর্থিক ভাবে নিজেকে নিয়ন্ত্রিত করুন নইলে আপনি প্রতারিত হতে পারেন। সঙ্গে সঙ্গে পুরোন ধ্যান ধারনাও ত্যাগ করুন বাস্তবে উন্নতি করতে চাইলে।
সিংহ রাশি (LEO): আজ আপনার স্বাস্থ ভালোই থাকবে। কিন্তু স্ত্রীর শারীরিক সমস্যা আপনার মানসিক দুশ্চিন্তার কারন তৈরি করতে পারে।
কন্যা রাশি (VIRGO): শরীর ভালো রাখতে শরীরচর্চা মূলক কাজে নিজেকে যুক্ত করুন। নিকট আত্মীয়ের সাহায্যে ব্যবসায় লাভ পাবেন।
তুলা রাশি (LIBRA): ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি খুব ভালো। মন ভালো রাখতে মনঃসংযোগ মূলক কাজ অত্যাবশ্যিক।
বৃশ্চিক (SCORPIO): আপনি আজ আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনবেন। যদিও আপনার প্রিয়জন আপনার কথা শোনার চেয়ে তার মনের কথা বলতে বেশি আগ্রহী থাকবেন।
ধনু রাশি (SAGITTARIUS): আপনি আজ অন্যদের উপর ব্যয় করতে বেশি পছন্দ করবেন। কিন্তু শরীর ভালো রাখতে বাইরের খাওয়াদাওয়া পুরোপুরি বর্জন করুন।
মকর রাশি (CAPRICORN): মানসিক স্বাস্হ্যের উন্নতি ঘটাতে অন্যদের সাথে খুশি ভাগ করে নিন। যদিও বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ আপনাকে সমস্যায় ফেলতে পারে।
কুম্ভ রাশি(AQUARIUS): আপনি আজ সহকর্মীদের থেকে যথেষ্ট সহানুভূতি পাবেন। কিন্তু আপনার আকস্মিক মন্তব্য যেকোনো সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে।
মীন রাশি (PISCES): পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন এবং প্রশংসা আজ আপনার প্রত্যয় এবং সাহস বাড়িয়ে তুলতে পারে।