SPORTS: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু, দেখেনিন কে কোন পুরস্কার জিতলেন?

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) শিরোপা নিজেদের করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চতুর্থবারের প্রচেষ্টায় তারা এই সাফল্যের মুকুট পরলো। দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা পাঞ্জাব কিংসকে (PBKS) তারা ৬ রানে হারিয়ে বিজয়ের ধ্বজা উড়িয়েছে। ফাইনালের আগে দুই দলই লিগ পর্বে প্রায় সমান দাপট দেখিয়েছিল, ১৪ ম্যাচে সমান ৯টি জয়, ৪টি হার এবং একটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ ছিল উভয় দলেরই। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে মূল পার্থক্যটা গড়ে দিলো বেঙ্গালুরু।
স্বাভাবিকভাবেই অষ্টাদশ আসরে নিজেদের বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর পকেটেই ঢুকছে বড় অঙ্কের অর্থ। বিরাট কোহলি ও রজত পাতিদারের দলটি কেবল চ্যাম্পিয়ন হয়েই ২০ কোটি জিতেছে, পাশাপাশি পেয়েছে বহুল আরাধ্য আইপিএল ট্রফি। রানার্সআপ পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি।
দলীয় ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা: কে জিতল কোন সম্মান?
২০২৫ আইপিএলের ফাইনালে দলীয় ও ব্যক্তিগত পুরস্কারের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:
দলীয় পুরস্কার:
- চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি )
- রানার্সআপ: পাঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি)
ব্যক্তিগত পুরস্কার (ফাইনাল ম্যাচের জন্য):
- সুপার স্ট্রাইকার্স অফ দ্য ফাইনাল (২৪০ স্ট্রাইক রেট): জিতেশ শর্মা (ট্রফি ও ১ লাখ)
- ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল: শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ )
- সুপার সিক্সাস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৬টি ছক্কা): শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ)
- ফোরস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৪টি চার): প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লাখ )
- গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ১২টি ডট বল): ক্রুনাল পান্ডিয়া (স্মারক ও ১ লাখ )
- প্লেয়ার অফ দ্য ফাইনাল (৪-১৭-২ বোলিং): ক্রুনাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লাখ )
ব্যক্তিগত পুরস্কার (টুর্নামেন্টের জন্য):
- অরেঞ্জ ক্যাপ (আসরের সর্বোচ্চ ৭৫৯ রান): সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ )
- পার্পল ক্যাপ (আসরের সর্বোচ্চ ২৫ উইকেট): প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ )
- সেরা উদীয়মান ক্রিকেটার: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ )
- সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট: বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)
- ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ )
- সুপার সিক্সাস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ ৪০টি ছক্কা): নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লাখ)
- ফোরস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ চার): সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ )
- গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (সর্বোচ্চ ডট বল): মোহাম্মদ সিরাজ (ট্রফি ও ১০ লাখ )
- টুর্নামেন্টের সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ )
- ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লাখ )
- মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার): সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ )
- সেরা মাঠ ও পিচ: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (ট্রফি ও ৫০ লাখ )
এই জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য শুধু একটি ট্রফি নয়, বরং বহু বছরের স্বপ্নপূরণ এবং ফ্যানদের দীর্ঘ প্রতীক্ষার ফল। আগামী দিনে এই দলের পারফরম্যান্স এবং তাদের তারকা ক্রিকেটারদের উপর সবার নজর থাকবে।