শাহরুখ-কন্যার বড় সাফল্য! অ্যাডিডাসের নয়া ‘তারকা’ সুহানা

ফের শিরোনামে শাহরুখ খানের কন্যা সুহানা খান (Suhana Khan News)। বলিউডে সবেমাত্র পা রেখেছেন, আর এরই মধ্যে এল এক বড় খবর—একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন তিনি। অ্যাডিডাসের (Adidas) নতুন মুখ হিসেবে দেখা যাবে কিং খানের কন্যাকে (Shah Rukh Khan Daughter)।
বলিউডে আত্মপ্রকাশের পর পরই সুহানার (Suhana Khan) মতো তরুণ প্রতিভার অ্যাডিডাসের (Adidas) ব্র্যান্ড অ্যাম্বাসাডার (Brand Ambassador) হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই খবরে উচ্ছ্বসিত সুহানা। তিনি জানান, “অ্যাডিডাস পরিবারে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অ্যাডিডাসের সঙ্গে এই পথচলা আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।” শুধু তাই নয়, নিজের কেরিয়ারের এই নতুন মোড় যে ইতিবাচক প্রভাব ফেলবে, সেই আশাও প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে সুহানা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’-এর শ্যুটিংয়ে। এই ছবিতে প্রথমবার বাবা শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। কানাঘুষো শোনা যাচ্ছে, ‘কিং’-এ সুহানার মায়ের চরিত্রে দেখা যেতে পারে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। যদিও খবর, দীপিকা এই ছবিতে অতিথি শিল্পী হিসেবেই অংশ নেবেন।
বড় পর্দায় আসার আগেই সুহানার ফ্যাশন সেন্স এবং স্টাইল নজর কেড়েছে অনেকের। এবার অ্যাডিডাসের মতো একটি বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের মুখ হওয়ায়, ফ্যাশন এবং স্পোর্টসের মেলবন্ধনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুহানার এই নতুন ইনিংস তাঁর কেরিয়ারে আরও কত নতুন পালক যোগ করে, এখন সেটাই দেখার।