মঙ্গল ও কেতুর প্রতিকূল সংযোগ! সিংহের খাঁচায় রুদ্র মঙ্গলের প্রবেশ, কোন রাশির কপালে ভাঁজ পড়তে চলেছে? জানুন

জ্যোতিষের আঙিনায় ফের এক মহাজাগতিক পালাবদল। আগামী ৭ই জুন, রাত ১টা বেজে ৩৩ মিনিটে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। আর সেখানে ২৮শে জুলাই পর্যন্ত তার রাজত্ব চলবে। কিন্তু এই গোচর শুধু সময়ের হেরফের নয়, বরং সিংহ রাশিতে তৈরি হবে এক অগ্নিগর্ভ সংযোগ। কারণ, ইতিমধ্যেই সেই রাশিতে বিরাজ করছে কেতু। ফলস্বরূপ, সৃষ্টি হবে কুজ কেতু যোগ – জ্যোতিষ শাস্ত্রে যাকে এক অশুভ ও তীব্র সমীকরণ হিসেবে দেখা হয়। উগ্র মঙ্গল আর তেজী কেতুর মেলবন্ধনে কোন রাশির কপালে ভাঁজ পড়তে চলেছে, আসুন দেখা যাক।
কর্কট: কর্কট রাশির দ্বিতীয় ঘরে এই দুই অগ্নির মিলন। সাবধান! আপনার মুখের ভাষাই ডেকে আনতে পারে বিপদ। কথায় সংযম রাখুন, নইলে তৈরি হতে পারে তিক্ততা, নষ্ট হতে পারে আপনার এতদিনের তৈরি করা ভাবমূর্তি। আর্থিক ক্ষেত্রেও ধাক্কা লাগতে পারে। তাই কোনও রকম বিনিয়োগের আগে সহস্রবার ভাবুন।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বৃশ্চিক রাশির জাতকেরা। সামান্য অসাবধানতাও কেড়ে নিতে পারে আপনার অর্থ ও পদ। তাই পরিশ্রম থেকে পিছপা হবেন না। আর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। পুরনো কোনও রোগ ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
বৃষ: বৃষ রাশির চতুর্থ ঘরে এই সংযোগ পারিবারিক জীবনে অশান্তির ঝড় তুলতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দেখা দিতে পারে উদ্বেগ। আবেগের বশে বা তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্ত ডেকে আনতে পারে বড়সড় ক্ষতি।
তবে জ্যোতিষশাস্ত্র এখানেই থেমে থাকে না। প্রতিকারের পথও বাতলে দেয়। যাদের রাশিতে মঙ্গলের এই গোচর বিরূপ প্রভাব ফেলতে পারে, তাদের প্রতিদিন শিবের আরাধনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। শিবলিঙ্গে মসুর ডাল নিবেদন করলে মিলতে পারে শান্তি।
এছাড়াও, মঙ্গল বীজ মন্ত্র জপ করলে অনেকের জীবনেই আসতে পারে বড়সড় পরিবর্তন। যারা অবসাদে ভুগছেন, জীবনের লক্ষ্য হারিয়ে ফেলেছেন, অথবা কোনও কিছু করার উৎসাহ পাচ্ছেন না, তাদের জন্য এই মন্ত্র হতে পারে সঞ্জীবনী সুধা। দুর্বলতা বা আলস্য গ্রাস করলে, জ্যোতিষশাস্ত্রের মতে এই মন্ত্র আত্মবিশ্বাস ফেরাতে এবং প্রাণবন্ততা জাগাতে সহায়ক। মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এবং ভাই-বোনের সম্পর্ক উন্নত করতেও এই বীজ মন্ত্রের জপের কথা বলা হয়েছে।
তবে মনে রাখবেন, ভাগ্য সর্বদাই পরিবর্তনশীল। জ্যোতিষ কেবল পথের দিশা দেখাতে পারে। তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন।
ডিসক্লেমার: এবিপি লাইভ কোনও প্রকার জ্যোতিষ সংক্রান্ত মতামত বা সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।