কর্মসূত্রে দূরে? জামাই ষষ্ঠীতে শাশুড়িকে প্রণাম জানিয়ে লিখুন এই বার্তা! মন ছুঁয়ে যাবে শাশুড়ির

জামাই ষষ্ঠী মানেই শ্বশুরবাড়িতে মিষ্টিমুখ আর ভূরিভোজের এক বিশেষ দিন। জামাইরা শ্বশুরবাড়িতে মিষ্টির হাঁড়ি নিয়ে যাবেন, শাশুড়ির হাতে খাবেন নানা পদ – এটাই চিরাচরিত রীতি। কিন্তু কর্মসূত্রে যারা বাড়ির বাইরে থাকেন, তাদের পক্ষে অনেক সময় এই বিশেষ দিনে উপস্থিত থাকা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে প্রিয় শাশুড়ি মাকে শুভেচ্ছা জানানোর জন্য মেসেজই ভরসা। কী লিখবেন ভেবে পাচ্ছেন না? এখানে রইল এমন কিছু সুন্দর বার্তা, যা আপনার শাশুড়ি মায়ের মন ছুঁয়ে যাবে।
জামাই ষষ্ঠীর সেরা ১০ শুভেচ্ছাবার্তা
আপনার অনুপস্থিতি সত্ত্বেও এই বার্তাগুলো শাশুড়ি মায়ের মুখে হাসি ফোটাবে এবং আপনার প্রতি তার স্নেহ বাড়িয়ে তুলবে:
১. আপনার আশীর্বাদেই জীবনের সব বাধাবিপত্তি পেরিয়ে চলেছি। এই বছর কাজের জন্য আসতে পারলাম না। পরের বার নিশ্চয়ই চেষ্টা করব। শুভ জামাই ষষ্ঠী মা। আমার প্রণাম নেবেন।
২. আপনার ও বাবার আশীর্বাদ আছে বলেই আমরা আজ এত সুখী রয়েছি। কাজের চাপের মধ্যে থেকে ছুটি বার করে উঠতে পারিনি। আশা করছি, পরের বার পারব। শুভ জামাই ষষ্ঠী। আমার প্রণাম নেবেন মা।
৩. আজকের এই শুভ দিনে আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
৪. আমি, ও আর আমাদের একরত্তি সবাই আপনার আশীর্বাদে ভালো আছি। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
৫. জামাই ষষ্ঠীর দিনটি বরাবরই আমার কাছে বিশেষ একটি দিন। আপনার ভালোবাসা যেমন পাই, তেমনই আপনার হাতের সেরা রান্নাগুলি খাওয়ার সুযোগ হয়। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
৬. জামাই ষষ্ঠীর দিনটি শুধু জামাইয়ের জন্য নয়, শাশুড়ির জন্যও বিশেষ একটি দিন। মায়ের মতো সবসময় আমাদের আশীর্বাদ করার জন্য আজ আমরা এই স্থানে। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
৭. জামাই ষষ্ঠীর অসংখ্য প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
৮. আপনার আশীর্বাদ চিরকাল আমাদের সঙ্গে থাক, এটাই চাই। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
৯. জামাই ষষ্ঠীতে এটাই কামনা করি, আপনার আশীর্বাদ যেন সবসময় সঙ্গে থাকে। শুভ জামাই ষষ্ঠী।
১০. আমার প্রণাম নেবেন মা। বাবাকেও প্রণাম জানাবেন। শুভ জামাই ষষ্ঠী।
এই বার্তাগুলো শুধু শুভেচ্ছা নয়, আপনার আন্তরিকতা আর শ্রদ্ধার প্রতিফলন। বেছে নিন আপনার প্রিয় বার্তাটি আর পাঠিয়ে দিন আপনার শাশুড়ি মাকে।