বিলাসবহুল ফ্ল্যাটে কাদের রাখছিলেন ভাড়াটে মহিলা!? পুলিশ এসে যাদের পেল, শুনে গোটা এলাকা আঁতকে উঠল

উত্তর ২৪ পরগনার ঘোলায় একটি আবাসনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ফ্ল্যাটের ভাড়াটে অদিতি পাত্রকে। ওই মহিলা তাঁর ঘোলার আবাসনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিলেন। এর আগে ঘোলা থানার পুলিশ ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে।

এরপর থেকেই দফায় দফায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় আবাসনে থাকা অদিতি পাত্রকে। টানা জেরার পর অবশেষে মধ্যরাতে অদিতি পাত্রকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: মোদির সভার আগেই তুমুল বিতর্ক! মোদির সভার ‘বিজ্ঞাপনে’ এ কার নাম! হাসছে তৃণমূল, চরম অস্বস্তিতে বিজেপি

জানা গিয়েছে, বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে ঘাঁটি গেড়েছিল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঘোলা থানার পুলিশ ওই ফ্ল্যাটে হানা দিয়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আবু তাহের মোল্লা ও আসমা খানম। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইলে। ধৃতদের এ দিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুর, পানিহাটি অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানিহাটির বিবেকানন্দ পার্কের এক আবাসনে রিয়া রায় নামে এক মহিলার ফ্ল্যাট রয়েছে। তিনি অদিতি পাত্র নামে এক মহিলাকে ওই ফ্ল্যাট সম্প্রতি ভাড়া দিয়েছিলেন।

আবাসিকরা দেখেন, ওই ভাড়াটিয়া ফ্ল্যাটে মাঝেমধ্যে আসতেন। কিন্তু ফ্ল্যাটে বহিরাগতদের ভিড় লেগেই থাকত। সম্প্রতি তাঁরা অদিতি পাত্রকে এ নিয়ে অভিযোগও জানান। কিন্তু তিনি উল্টে আবাসিকদের কটাক্ষ করেন বলে অভিযোগ। অতিষ্ঠ হয়ে আবাসিকরা ফ্ল্যাটের আসল মালিককেও বিষয়টি জানান। তাতেও কোনও লাভ হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় ফের ওই ফ্ল্যাটে বহিরাগতদের দেখে আবাসিকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঘোলা থানায় খবর দেওয়ার পাশাপাশি ফ্ল্যাটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে ওই ঘর থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে।