কান উৎসবে আলিয়া, মেয়ে রাহা কে নিয়ে চার্জ গেলেন রণবীর

অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) বর্তমানে ফ্রান্সে রয়েছেন, যেখানে তিনি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। কানের লাল গালিচায় এটিই তাঁর প্রথমবার হাতেখড়ি। একদিকে আলিয়া যখন বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে তাঁর স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) বাবার ভূমিকায় নিজের দায়িত্ব দারুণভাবে পালন করছেন। মা কাছে নেই, তাই মেয়ের মন ভোলাতে একরত্তি রাহাকে (Raha) নিয়ে রণবীর ঘুরতে বেরিয়েছেন।

রবিবার বিকেলে রকস্টার অভিনেতা রণবীর তাঁর মেয়ে রাহাকে নিয়ে বান্দ্রার মাউন্ট মেরি চার্চে যান। চার্চ থেকে রণবীর এবং রাহার একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর সাদা স্লিভলেস টি-শার্টে রয়েছেন, আর তাঁর কোলে বেবি পিঙ্ক রঙের জামায় সেজে উঠেছে রাহা। বাবা-মেয়ের এই সুন্দর মুহূর্তটি অনুরাগীদের মন জয় করে নিয়েছে।