‘এটা মহালয়া না কমেডি শো’, প্রথমবার দেবী দুর্গা রূপে ঋতুপর্ণা সেনগুপ্ত, নেটিজেনরা করলেন ট্রোল

ষ্টার জলসা জি বাংলার মতো এইবার কালার্স বাংলা এনেছে বড় চমক। ষ্টার জলসায় সোনামনি সাহা, জি বাংলায় শুভশ্রী গাঙ্গুলি । আর অন্যদিকে কালার্স বাংলায় এই প্রথমবার মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এত বড় কেরিয়ারে এই প্রথম সুযোগ এল অভিনেত্রীর কাছে। প্রোমো শেয়ার করে চ্যানেলের তরফে লেখা হয়েছে, ‘মহালয়ার ভোরে এবার লাগুক নতুনত্বের ছোঁয়া! দেখুন আদ্যাশক্তি মহামায়ার দশ রূপের অজানা কাহিনী দেবী দশমহাবিদ্যা’।

মহিষাসুরমর্দিনী রূপে ঋতুপর্ণাকে দেখা গেলেও। এ ছাড়াও অন্য রূপে থাকছেন টিভির পরিচিত মুখ দেবলীনা দত্ত (দেবী ত্রিপুরাসুন্দরী), রিমঝিম মিত্র (দেবী ভৈরবী), দেবাদৃতা বসু (দেবী চিন্নামস্তা), সংঘমিত্রা তালুকদার (মা তারা), সৈরিতি বন্দ্যোপাধ্যায় (দেবী ধুমাবতী)। বহুদিন পর ছোট পরদায় দেখা মিলবে শ্রুতি দাস (দেবী কালী)।

মহালয়ার প্রমো প্রকাশ্যে আসতেই তুমুল হৈ চৈ পরে গিয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখলেন, ‘ঋতুপর্ণা ম্যামকে দুর্গা রূপে অনেকদিন আগেই দেখানো উচিত ছিল। সত্যিই উনি দুর্গা হওয়ার যোগ্য, অন্তত একবার।’ আরেকজন লিখলেন, ‘খুব একটা খারাপ লাগছে না যতটা ভাবা হয়েছিল। আশা করা যায় ভালোই হবে।’তবে প্রশংসার পাশাপাশি জুটল গালমন্দও। এক জনৈক লিখলেন, ‘কী হয়েছে এটা, মহালয়া নাকি কমেডি। জঘন্য একেবারে।’

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *