আইআইটি-তে গিয়ে আচমকা ‘কেসারিয়া’ গাইতে শুরু করলেন আলিয়া ভাট! কিন্তু কেন?

বলিউড স্টার কিড আলিয়া ভাট। অভিনেত্রী থেকে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘ডার্লিংস’ সিনেমা। এই অভিনেত্রী নিজের জীবনের শ্রেষ্ঠ সময় পার করছেন। ছোট্ট অতিথি আসছে তার ঘরে। দুই থেকে তিন হতে যাচ্ছেন রণবীর-আলিয়া। এ খবরে বেশ হইচই বি-টাউনে।আর মাত্র কয়েক দিন। দীর্ঘ অপেক্ষা শেষে বড় পর্দায় মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।সম্প্রতি আইআইটি গিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট!

ছবির প্রচারের জন্য নাকি ঘুরে বেড়াচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত জায়গা থাকতে আচমকা আইআইটি কেন গেলেন অভিনেত্রী আলিয়া ভাট? তবে কি অভিনয় ছেড়ে ফের পড়াশোনা শুরু করলেন অভিনেত্রী?

আসলে পড়াশুনা না বরং প্রচারের কারণেই গিয়েছিলেন তিনি । সম্প্রতি সেখানকার পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন রণবীর আলিয়া । ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আড্ডাও দিলেন তারা । এমনকি শুধু তাই নয় ‘কেসারিয়া’ গাইলেন আলিয়া ।সঙ্গে গলা মেলালেন পড়ুয়ারাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *