যে উপকরণ ছাড়া গনেশ পুজো সম্ভবই নয়, জেনেনিন কি সেই মূল উপকরণ ?

মহারাষ্ট্র, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে খুবই জনপ্রিয় এই গণেশ পুজো। অত্যন্ত ধুমধামের সহিত পালিত হয়। হিন্দুরা বিশ্বাস করেন, এইদিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। হিন্দুধর্ম অনুসারে, ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র গণেশ-এর জন্ম ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে হয়েছিল। বিশ্বাস করা হয় যে, ভগবান গণেশ দিনের বেলা জন্মগ্রহণ করেছিলেন, তাই দিনের বেলাতেই গণেশ পূজা করা হয়।

তবে জানেন কি দূর্বা ঘাস গনেশ ঠাকুরের ভিশন প্রিয়। দূর্বা ছাড়া গনেশ পুইজ একদমই অসম্পূর্ন। গনেশের পুজোটা নিয়ম করে ৫ টি দূর্বাঘাস দিতে হয়। বিশ্বাস করা হয় সাদা গরুর দুধের সঙ্গে দূর্বা ঘাসের মিশ্রণ তৈরী করে তিলক লাগালে ভক্তের সমস্ত কাজ সফল হয়।

এছাড়াও গজানোনের প্রিয় হলো চন্দন কাঠের মালা। গনেশ পুজোয় মোদক দিতে ভুলবেন না যেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *