চিকিৎসকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! মহিলাদের অন্তর্বাস পরে পুরুষদের ভিডিও কল, স্ত্রী ধরে ফেলতেই যা হলো?

ডাক্তার বরুণেশ দুবের বিরুদ্ধে তাঁর স্ত্রী সিম্পি পান্ডে গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, স্বামী রাতে মহিলাদের অন্তর্বাস পরে পুরুষদের ভিডিও কল করেন এবং সেই ভিডিও থেকে অশালীন কন্টেন্ট তৈরি করে অনলাইনে বিক্রি করেন।

সিম্পি পান্ডে আরও জানান, তাঁর স্বামী নিজেকে একজন ট্রান্সজেন্ডার মহিলা হিসেবে উপস্থাপন করে এই সমস্ত অশ্লীল ভিডিও তৈরি করেন। তিনি একটি ভাইরাল ভিডিও দেখিয়েছেন, যেখানে তাঁর স্বামী একজন পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড, বাড়ির সাজসজ্জা এবং আংটি দেখে সিম্পি নিশ্চিত যে এটি তাদেরই বাড়িতে তৈরি করা হয়েছে। এই ভিডিও দেখার পরই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ ইতিমধ্যেই বরুণেশ দুবের বাসভবন সিল করে দিয়েছে।

সিম্পি পান্ডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বরুণেশ দুবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, মানসিক নির্যাতন এবং শারীরিক হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই সত্য সামনে আসবে।

অন্যদিকে, ডাক্তার বরুণেশ দুবে তাঁর স্ত্রীর সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাইরাল ভিডিওটি ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তিনি উল্টো স্ত্রী এবং তাঁর পরিবারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। বরুণেশ দুবের বক্তব্য, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং এই মামলার নিরপেক্ষ তদন্ত চান।